https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাTuesday , 22 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন

admin
September 22, 2026 11:19 pm
Link Copied!

দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:
নারায়ণগঞ্জকে পরিকল্পিত, আধুনিক ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যালয়ের উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন।

অনুষ্ঠানে নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম, নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীবসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

নতুন এই কর্তৃপক্ষের কার্যক্রমের মাধ্যমে নারায়ণগঞ্জে পরিকল্পিত নগরায়ণ, আধুনিক অবকাঠামো উন্নয়ন এবং নাগরিকসেবার ক্ষেত্রে নতুন সম্ভাবনা তৈরি হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
রূপগঞ্জে পৌর শিশু পার্কের আধুনিকায়ন
এদিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জে তারাব পৌরসভার পৌর শিশু পার্কের আধুনিকায়ন ও সৌন্দর্যবর্ধন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

একই অনুষ্ঠানে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানাগারের উপকরণ, নারী শিক্ষার্থীদের জন্য স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন এবং বিশুদ্ধ পানি সরবরাহের জন্য সাবমারসিবল পাম্প বিতরণ করা হয়।

সংশ্লিষ্টরা জানান, এসব উদ্যোগের মাধ্যমে শিশু-কিশোরদের বিনোদন ও শিক্ষার পরিবেশ উন্নয়নের পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাস্থ্যসম্মত পরিবেশ ও বিশুদ্ধ পানির সুবিধা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
নারায়ণগঞ্জের পরিকল্পিত নগরায়ণ, নাগরিকসেবা ও অবকাঠামো উন্নয়নে এসব কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।