https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাTuesday , 22 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় টিএমএসএস পাবলিক স্কুল অ্যান্ড কলেজে ‘সবুজে সাজাই বাংলাদেশ’ বৃক্ষরোপণ কর্মসূচি

admin
September 22, 2026 11:12 pm
Link Copied!

বগুড়া প্রতিনিধি,:
বগুড়ায় টিএমএসএস পাবলিক স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘সবুজে সাজাই বাংলাদেশ’ শীর্ষক বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
২০২৬ সালের বৃক্ষরোপণ কর্মসূচিটি প্রকৃতি ও জীবন ক্লাব, বগুড়া জেলা শাখার উদ্যোগে এবং চ্যানেল আইয়ের সৌজন্যে আয়োজন করা হয়।

কর্মসূচিতে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরা হয়। এ সময় প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা ও প্রকৃতি ও জীবন ক্লাবের সদস্যরা ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন।

বৃক্ষরোপণ কর্মসূচিতে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আয়োজনকে প্রাণবন্ত করে তোলে। পরিবেশ রক্ষায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা তৈরি এবং বৃক্ষরোপণে উৎসাহিত করতেই এ ধরনের কর্মসূচির আয়োজন করা হয়।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।