https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাSaturday , 12 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

নিজের হাতে কোদাল, কাঁধে ঢোল—ডেঙ্গু প্রতিরোধে মাঠে এমপি মোশারফ হোসেন

admin
September 12, 2026 9:42 pm
Link Copied!

দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:

  • ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, মশক নিধন এবং পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেছে নন্দীগ্রাম পৌরসভা। শনিবার (১২ সেপ্টেম্বর) পৌর এলাকার বিভিন্ন স্থানে এ কর্মসূচির উদ্বোধন করেন বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য মো. মোশারফ হোসেন।

অভিযানে ব্যতিক্রমীভাবে অংশ নেন সংসদ সদস্য মোশারফ হোসেন। তিনি নিজের হাতে কোদাল নিয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন। পাশাপাশি ফগার মেশিন দিয়ে মশক নিধনের ওষুধ ছিটান এবং কাঁধে ঢোল নিয়ে জনসচেতনতামূলক প্রচারণায় অংশ নেন।
এ সময় ডেঙ্গু প্রতিরোধে বাড়ির আশপাশ ও বিভিন্ন স্থানে জমে থাকা পানি ও আবর্জনা অপসারণ, নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং মশার প্রজননস্থল ধ্বংসের ওপর গুরুত্ব দেওয়া হয়।

কর্মসূচিতে নন্দীগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ, উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, শিক্ষক, স্কাউট ও গার্লস গাইডের সদস্য এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
পৌরসভা কর্তৃপক্ষ জানিয়েছে, ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান, মশক নিধন এবং জনসচেতনতামূলক কার্যক্রম পর্যায়ক্রমে অব্যাহত রাখা হবে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।