বগুড়া প্রতিনিধি:
বগুড়া জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স মাঠে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি (বালক ও বালিকা) প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
প্রতিযোগিতার উদ্বোধন করেন বগুড়ার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, পিপিএম। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, গ্রাম বাংলার ঐতিহ্যবাহী কাবাডি খেলার মানোন্নয়ন ও নতুন খেলোয়াড় সৃষ্টিতে এ ধরনের প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রতিযোগিতায় বগুড়া জেলার ১২টি থানার বালক দল এবং ৬টি থানার বালিকা দলসহ মোট ৯টি গ্রুপ অংশ নেয়। বালক বিভাগে বগুড়া সদর ও কাহালু এবং বালিকা বিভাগে দুপচাঁচিয়া ও বগুড়া সদর থানা ফাইনালে মুখোমুখি হয়।
হাড্ডাহাড্ডি লড়াই শেষে বালক বিভাগে কাহালু থানা এবং বালিকা বিভাগে বগুড়া সদর থানা চ্যাম্পিয়ন হয়। পরে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি বিজয়ী দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন।
এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পাশাপাশি বিপুলসংখ্যক ক্রীড়ামোদী দর্শক মাঠে উপস্থিত থেকে প্রতিযোগিতা উপভোগ করেন।

