শেরপুর (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার শেরপুর পৌর ছাত্রদলের ওয়ার্ড পর্যায়ের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে কর্মী সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার মহিলা কলেজের হলরুমে শেরপুর পৌর ছাত্রদলের উদ্যোগে এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।
শেরপুর পৌর ছাত্রদলের আহ্বায়ক নাসির ওয়াহিদ প্রান্তের সভাপতিত্বে এবং সদস্য সচিব রাকিবুল হাসান রাব্বি ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিনহাজ মিথুনের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকার। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ।
প্রধান অতিথির বক্তব্যে হাবিবুর রশিদ সন্ধান সরকার বলেন, তৃণমূলই ছাত্রদলের সাংগঠনিক শক্তির মূল ভিত্তি। ওয়ার্ড পর্যায়ে সংগঠনকে সুসংগঠিত ও শক্তিশালী করার পাশাপাশি যোগ্য, দক্ষ ও সক্রিয় নেতৃত্ব গড়ে তুলতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
প্রধান বক্তা এম আর হাসান পলাশ সংগঠনের শৃঙ্খলা, ঐক্য এবং সাংগঠনিক কার্যক্রম আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সামস্ ইসলাম সাগর, সিনিয়র সহ-সভাপতি সানজাদ হোসেন, মাহবুব মুন্না, মশিউর রহমান, আহসান হাবিব, আযিযুল হক কলেজ ছাত্রদলের আহ্বায়ক রাজিবুল ইসলাম শাকিল এবং শাহ্ সুলতান কলেজ ছাত্রদলের সদস্য সচিব সোহাগ হোসেন।
এ ছাড়া শেরপুর পৌর ছাত্রদলের সামির হোসেন, সৈকত, নাহিদ হাসান, মনির খান, আব্দুল্লাহ নোহাশ অপূর্ব, সৌরভসহ পৌর ছাত্রদলের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা সম্মেলনে উপস্থিত ছিলেন।

