বগুড়া প্রতিনিধি:
বগুড়া সদর কোর্টের বার্ষিক পরিদর্শন করেছেন জেলার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, পিপিএম।
শনিবার (১২ সেপ্টেম্বর ২০২৬) তিনি বগুড়া সদর কোর্ট পরিদর্শন করেন।
পরিদর্শনকালে পুলিশ সুপার কোর্ট অফিসে কর্মরত পুলিশ কর্মকর্তা ও সদস্যদের দৈনন্দিন কার্যক্রম পর্যবেক্ষণ করেন। একই সঙ্গে কোর্ট পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ রেজিস্টার ও নথিপত্র পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করেন।
পরিদর্শন শেষে পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, পিপিএম সেখানে কর্মরত পুলিশ সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।
এ সময় কোর্ট পুলিশ পরিদর্শক মো. শহিদুল ইসলামসহ কোর্টে কর্মরত বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com,
আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

