https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাWednesday , 5 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কৃষি বার্তা
  11. খাগড়াছড়ি
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. খোলা কলাম
  15. গনমাধ্যাম
আজকের সর্বশেষ সবখবর

প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রী ইয়েও হান-কু’র সাক্ষাৎ

admin
August 5, 2026 12:23 am
Link Copied!

ঢাকা প্রতিনিধি:

ঢাকা, ৩ আগস্ট ২০২৬ সোমবার দক্ষিণ কোরিয়া প্রজাতন্ত্রের বাণিজ্যমন্ত্রী মাননীয় ইয়েও হান-কু আজ সোমবার ঢাকার ইউনূস সেন্টারে নোবেল বিজয়ী প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

সাক্ষাৎকালে প্রফেসর মুহাম্মদ ইউনূস দক্ষিণ কোরিয়ার সঙ্গে তাঁর দীর্ঘদিনের সম্পৃক্ততার কথা তুলে ধরেন এবং বাংলাদেশের সঙ্গে দেশটির অব্যাহত অর্থনৈতিক সহযোগিতার জন্য বাণিজ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান।

দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রী ইয়েও হান-কু জানান, একটি আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানে দায়িত্ব পালনকালে তিনি ১০ বারেরও বেশি চট্টগ্রাম সফর করেছেন। তিনি গ্রামীণ ও ক্ষুদ্রঋণের প্রবর্তক হিসেবে বিশ্বব্যাপী অবদানের জন্য প্রফেসর ইউনূসের প্রতি কৃতজ্ঞতা জানান।

প্রফেসর ইউনূস ক্রমান্বয়ে বাড়তে থাকা সম্পদের বৈষম্য মোকাবিলায় সামাজিক ব্যবসাকে একটি কার্যকর উপায় হিসেবে এগিয়ে নিতে বাণিজ্যমন্ত্রী ইয়েও হান-কু এর প্রতি আহ্বান জানান। এসময় তিনি তাঁর “তিন শূন্যের পৃথিবী” আন্দোলনের ধারণাও তুলে ধরেন।

ইউনূস সোশ্যাল বিজনেস সেন্টার (ওয়াইএসবিসি) নেটওয়ার্ক বর্তমানে বিশ্বের ৪০টি দেশের ১১৬টি বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানে বিস্তৃত। পাশাপাশি প্রফেসর ইউনূস ‘থ্রি জিরো ক্লাব’ আন্দোলনের কথাও তুলে ধরেন, যা তরুণদের শূন্য নেট কার্বন নিঃসরণ, শূন্য বেকারত্ব এবং শূন্য সম্পদ কেন্দ্রীকরণের লক্ষ্য অর্জনে সম্পৃক্ত করছে।

বৈঠকে দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রীর প্রতি বাংলাদেশে দক্ষিণ কোরিয়ার বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন প্রফেসর ইউনূস।

এসময় আরও উপস্থিত ছিলেন ইউনূস সেন্টারের নির্বাহী পরিচালক লামিয়া মোরশেদ; সিনিয়র ডেপুটি ডিরেক্টর ইউন ইয়ং বুম; কাউন্সেলর কিম হে জুং এবং অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর সুক জিহে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।