https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাWednesday , 16 July 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কৃষি বার্তা
  11. খাগড়াছড়ি
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. খোলা কলাম
  15. গনমাধ্যাম
আজকের সর্বশেষ সবখবর

ফিরে দেখা— ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের দিনগুলো… জুলাই ১৬, ২০২৪ কেমন ছিলো

admin
July 16, 2025 6:28 am
Link Copied!

স্টাফ রিপোর্টার:

ফিরে দেখা — ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের দিনগুলো…
(জুলাই ১৬, ২০২৪) এদিন বাংলাদেশে একটা স্ফুলিঙ্গ ঘটে। প্রতিবাদের স্ফুলিঙ্গ। যা এর আগে বাংলাদেশের ইতিহাসে ঘটেনি। সমন্ত অন্যায় অনাচার আর স্বৈরাচারের বিরুদ্ধে বুক চিতিয়ে দেওয়ার স্ফুলিঙ্গ।

এদিন কোটাবিরোধী আন্দোলনরত শিক্ষার্থীদের শান্তিপূর্ণ কর্মসূচিতে ফ্যাসিস্ট হাসিনার সন্ত্রাসী লীগ বাহিনীর ও পুলিশের হামলায় তিন জেলায় ৬ জন শহীদ হয়।

♦বিকালে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ডিপার্টমেন্টের শিক্ষার্থী আবু সাঈদকে খুব কাছে থেকে পর পর তিনবার গুলী করে হত্যা করে পুলিশ। ভিডিওতে দেখা যায় আবু সাঈদ বন্দুকের সামনে বুক চিতিয়ে দিয়েছে।

♦ বিকেলে চট্টগ্রামে আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর ছাত্রলীগ সন্ত্রাসীদের হামলায় ৩ জন শহীদ হয়। এর মধ্যে বীর চট্টলার প্রথম শহীদ হন ছাত্রদল নেতা ওয়াসিম আকরাম। ‘সাধারণ শিক্ষার্থীদের পাশে আছে আমার প্রাণের সংগঠন (ছাত্রদল), আমি এই পরিচয়েই শহীদ হবো।’ ফেসবুকে এমন পোস্ট দেয়ার ঠিক ১৬ ঘণ্টা পরই শহীদ হলেন ওয়াসিম আকরাম।

♦ রাজধানীতে ঢাকা কলেজের সামনে শিক্ষার্থীদের ওপর যুবলীগ-ছাত্রলীগের সন্ত্রাসীদের গুলিতে এদিন ২ জন নিহত হয়।

এই দিন শুধু প্রতিবাদের নয়, এই দিন শপথের—
শহীদদের রক্তের ঋণ শোধ না হওয়া পর্যন্ত লড়াই চলবে, বেঁচে থাকবে ১৬ জুলাইয়ের চেতনা।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।