Dhaka ০২:২৩ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়া গাবতলীতে ট্যাপেন্টাডল সেবনের অভিযোগে কামাল গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতে সাজা

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার গাবতলী উপজেলায় নিষিদ্ধ ও মাদকদ্রব্য হিসেবে ব্যবহৃত ট্যাপেন্টাডল ট্যাবলেট সেবনের অভিযোগে মো. কামাল হোসেন (৩৬) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৬০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

বুধবার (৭ অক্টোবর) গাবতলী উপজেলার সোন্ধাবাড়ী উত্তরপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন গাবতলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বুদরুজ্জামান রিশাদ। অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), বগুড়ার ‘ক’ সার্কেলের একটি দল সহযোগিতা করে।

অভিযানসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গাবতলী উপজেলার সদরপাড়া এলাকায় অভিযান পরিচালনাকালে কামাল হোসেনকে ট্যাপেন্টাডল ট্যাবলেট সেবন করে জনসাধারণের শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত করার অভিযোগে আটক করা হয়। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত তাকে দুই মাস বা ৬০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

দণ্ডপ্রাপ্ত কামাল হোসেন গাবতলী উপজেলার সোন্ধাবাড়ী উত্তরপাড়া গ্রামের মো. জাহাঙ্গীর আলমের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র জানায়, ট্যাপেন্টাডল অপব্যবহার যুবসমাজ ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করতে পারে। মাদকের অপব্যবহার রোধে নিয়মিত অভিযান ও আইনগত ব্যবস্থা গ্রহণের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, মাদকবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। মাদকদ্রব্যের অবৈধ ব্যবহার, সংরক্ষণ ও কেনাবেচার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্থানীয় বাসিন্দারা মাদকবিরোধী অভিযানকে স্বাগত জানিয়ে এলাকায় নজরদারি আরও জোরদারের দাবি জানিয়েছেন।

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যদের তথ্য সংরক্ষণ করুন

লেখক পরিচিতি বিষয়ক তথ্য

জনপ্রিয় পোস্ট

বগুড়ায় যুবলীগ নেতার সঙ্গে আদালতে সাক্ষাৎ, বিএনপি থেকে বহিষ্কার বিএনপির নেতা মিজান

বগুড়া গাবতলীতে ট্যাপেন্টাডল সেবনের অভিযোগে কামাল গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতে সাজা

আপডেটের সময় : ০৮:৫১:১৩ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬