https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাFriday , 21 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়া গোকুলে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় খেলায় ২ নম্বর ওয়ার্ডের জয়

admin
August 21, 2026 8:26 pm
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ মাদকমুক্ত সমাজ গঠন এবং যুবসমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করার লক্ষ্যে বগুড়ার সদর উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত ইউনিয়নভিত্তিক মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের দ্বিতীয় খেলা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২১ আগস্ট) বিকেলে বগুড়া সদর উপজেলার গোকুল তছলিম উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে গোকুল ইউনিয়ন বিএনপির আয়োজনে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় ২ নম্বর ওয়ার্ড ফুটবল দল ৯ নম্বর ওয়ার্ড ফুটবল দলকে ২-১ গোলে পরাজিত করে জয়লাভ করে।

৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি এবিএম মিলনের সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোকুল ইউনিয়ন বিএনপির সভাপতি ফেরদৌস আলম পিলু। উদ্বোধন করেন গোকুল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আইয়ুব খান। বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আসাদুল হক টুকু।

খেলা উপলক্ষে মাঠে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ খেলাটি উপভোগ করতে মাঠে উপস্থিত হন। আয়োজকরা জানান, মাদক থেকে তরুণ সমাজকে দূরে রেখে সুস্থ ও সুন্দর সামাজিক পরিবেশ গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই। এ ধরনের আয়োজনের মাধ্যমে তরুণদের মধ্যে ক্রীড়ামনস্কতা ও সামাজিক সচেতনতা আরও বৃদ্ধি পাবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট সোলায়মান আলী, সাবেক ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান, গোকুল ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আকমল হোসেন সজল, গোকুল ইউনিয়ন বিট ইনচার্জ এসআই মেহেদী হাসান, ইউপি সদস্য ও বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম টুলু, টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য সচিব ও ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম জুয়েল, যুগ্ম আহ্বায়ক ওবায়দুর রহমানসহ বিএনপি, যুবদল ও মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এ ছাড়া উপস্থিত ছিলেন বিএনপি নেতা সাজ্জাদুল বারী রতন, শফিকুল ইসলাম, মীর শাহিব পিলাব, বাদল মিয়া, সাবেক ইউপি সদস্য এমদাদুল হক দুলাল, জিল্লুর রহমান, সাইফুল ইসলাম, মোতাহার হোসেন, রাজু আহম্মেদ মুকুল, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল খালেক, যুবদল নেতা আশরাফুল ইসলাম, রায়হান আলী, তাইজুল ইসলাম, মহিলা দলের সভাপতি শিউলী বেগম, শিল্পী বেগম, রোজী বেগমসহ আরও অনেকে।

খেলায় ধারাভাষ্য দেন শাহিদুল ইসলাম। ম্যাচ পরিচালনা করেন প্রধান রেফারি ইউনুস আলী। তাঁর সহকারী ছিলেন রায়হান ও রঞ্জু হোসেন বালা।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, টুর্নামেন্টের পরবর্তী খেলাগুলোও ধারাবাহিকভাবে অনুষ্ঠিত হবে। মাদকবিরোধী সামাজিক আন্দোলনের পাশাপাশি খেলাধুলার মাধ্যমে এলাকার তরুণ প্রজন্মকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করাই এ আয়োজনের অন্যতম লক্ষ্য।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।