https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাThursday , 17 July 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কৃষি বার্তা
  11. খাগড়াছড়ি
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. খোলা কলাম
  15. গনমাধ্যাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়া ধুনটে নাশকতা মামলায় ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

admin
July 17, 2025 4:52 pm
Link Copied!

এম,এ রাশেদ স্টাফ রিপোর্টারঃ

বগুড়ার ধুনটে বিএনপির পূর্ব নির্ধারিত কর্মসূচিতে হামলার ঘটনায় দায়ের করা নাশকতার মামলায় জাহাঙ্গীর আলম ওরফে জুয়েল (৪৪) নামের এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

গত বুধবার দিবাগত রাতে উপজেলার নিমগাছি ইউনিয়নের ধামাচামা গ্রামের নিজ বাড়ি থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত জাহাঙ্গীর আলম ওরফে জুয়েল ওই ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ধামাচামা গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, ২০২৩ সালের ৭জুন সন্ধ্যায় পৌর শহরের পশ্চিম ভরনশাহী গ্রামে বিএনপির পার্টি অফিসে কর্মীসভা চলাকালীন সময়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা সংঘবদ্ধ হয়ে হামলা চালায়। এসময় হামলাকারীরা কর্মীসভায় ককটেল বিস্ফোরক ঘটিয়ে পার্টি অফিসে থাকা চেয়ার-টেবিল ভাঙচুর ও নেতাকর্মীদের পিটিয়ে আহত করে। এঘটনায় উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক আশাদুল ইসলাম বাদী হয়ে গত ২৬ জানুয়ারি আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের ৭৮ জনের নাম উল্লেখসহ আরও ৫০/৬০ জনের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করে। ওই  মামলায় অজ্ঞাত আসামী হিসেবে পুলিশ জাহাঙ্গীর আলম জুয়েলকে গ্রেপ্তার করেছে।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাইদুল আলম জানান, মামলার এজাহারে জাহাঙ্গীর আলম জুয়েলের নাম না থাকলেও তদন্তে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

তাং, ১৭-০৭-২০২৫ ইং

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।