https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকামঙ্গলবার, 10 নভেম্বর 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়া ধুনটে বিস্ফোরক মামলায় আ.লীগ ও শ্রমিক লীগের ২ নেতা গ্রেপ্তার

admin
নভেম্বর 9, 2026 8:20 অপরাহ্ন
Link Copied!

‎ এম.এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার ধুনটে বিএনপির সমাবেশে হামলা, ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের অভিযোগে দায়ের করা বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় আওয়ামী লীগ ও শ্রমিক লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পর সোমবার (৯ নভেম্বর) সকালে তাঁদের বগুড়ার আদালতে হাজির করা হলে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়।

‎গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ধুনট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম খাঁ (৫২) এবং উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. রুবেল মাহমুদ (৩৭)।

‎পুলিশ জানায়, রোববার (৮ নভেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলার সোনামুখী ইউনিয়ন এলাকায় অভিযান পরিচালনা করে তাঁদের গ্রেপ্তার করা হয়। শরিফুল ইসলাম খাঁ ধুনট উপজেলার পূর্ব ভরণশাহী গ্রামের মৃত জরিফ খাঁর ছেলে। অন্যদিকে রুবেল মাহমুদ উপজেলার সদর ইউনিয়নের মাটিকোড়া গ্রামের মৃত আব্দুস সবুরের ছেলে।

‎মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৮ সালের ২১ ডিসেম্বর বিকেল সাড়ে ৪টার দিকে ধুনট শহরের বাসস্ট্যান্ড এলাকায় বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল শেষে একটি পথসভায় অংশ নেন। এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে ওই সভায় হামলা চালানো, ককটেল বিস্ফোরণ ঘটানো এবং সমাবেশের ব্যানারে আগুন দেওয়ার অভিযোগ আনা হয়। এ ঘটনায় বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মী আহত হন বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

‎ঘটনার প্রায় ছয় বছর পর, ২০২৪ সালের ১৭ অক্টোবর ধুনট উপজেলা জাসাসের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরনবী তালুকদার বাদী হয়ে ধুনট থানায় মামলাটি দায়ের করেন। বিস্ফোরক দ্রব্য আইনে করা এ মামলায় সাংবাদিক, শিক্ষক ও আওয়ামী লীগের নেতাকর্মীসহ মোট ৮১ জনকে আসামি করা হয়েছে। গ্রেপ্তার হওয়া দুই নেতা মামলার এজাহারভুক্ত আসামি।

‎ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিকুল ইসলাম বলেন, বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারেও পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।