Dhaka ০৩:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়া শাজাহানপুরে বৃদ্ধ জাবেদ আলীকে হুইলচেয়ার দিলেন সাবেক এমপি লালু

‎বগুড়ার শাজাহানপুর উপজেলার বড় চান্দাই গ্রামে অসহায় ও বয়োবৃদ্ধ জাবেদ আলী সরকারকে একটি হুইলচেয়ার প্রদান করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য, কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি ও বগুড়ার সাবেক সংসদ সদস্য মো. হেলালুজ্জামান তালুকদার লালু।
‎
‎বুধবার (২৫ নভেম্বর ২০২৬) সকালে বড় চান্দাই গ্রামে উপস্থিত হয়ে তিনি বৃদ্ধ জাবেদ আলী সরকারের হাতে হুইলচেয়ারটি তুলে দেন। এ সময় স্থানীয় বাসিন্দাদের মধ্যে উপস্থিতি ও উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
‎
‎হুইলচেয়ার প্রদান শেষে সাবেক সংসদ সদস্য লালু গ্রামের নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন। পাশাপাশি তিনি স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন এবং তাঁদের বিভিন্ন বিষয় ও সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন।
‎
‎এ সময় এলাকার সার্বিক পরিস্থিতি নিয়েও উপস্থিত ব্যক্তিদের সঙ্গে কথা বলেন তিনি। স্থানীয় বাসিন্দারা তাঁর সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ পেয়ে সন্তোষ প্রকাশ করেন।
‎
‎অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
‎

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যদের তথ্য সংরক্ষণ করুন

লেখক পরিচিতি বিষয়ক তথ্য

জনপ্রিয় পোস্ট

বগুড়ায় যুবলীগ নেতার সঙ্গে আদালতে সাক্ষাৎ, বিএনপি থেকে বহিষ্কার বিএনপির নেতা মিজান

বগুড়া শাজাহানপুরে বৃদ্ধ জাবেদ আলীকে হুইলচেয়ার দিলেন সাবেক এমপি লালু

আপডেটের সময় : ০৫:৪৮:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬