https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাSaturday , 29 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়া শাজাহানপুরে ১০ ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার, সহযোগী পলাতক

admin
August 29, 2026 1:08 pm
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার শাজাহানপুর উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মো. মাহমুদুল হাসান (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার সঙ্গে থাকা এক সহযোগী পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

শুক্রবার (২৮ আগস্ট) রাত সোয়া ৯টার দিকে উপজেলার চোপিনগর ইউনিয়নের ক্ষুদ্র-কুষ্টিয়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিক ইকবালের সার্বিক তত্ত্বাবধানে এসআই আব্দুস সালামের নেতৃত্বে পুলিশের একটি দল ওই এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালায়। অভিযানের একপর্যায়ে মাহমুদুল হাসানকে আটক করে তল্লাশি চালানো হলে তার কাছ থেকে ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তার মাহমুদুল হাসান উপজেলার বৃ-কুষ্টিয়া তালতলা গ্রামের মঞ্জুর আলমের ছেলে।
পুলিশ আরও জানায়, অভিযানের সময় মাহমুদুলের সঙ্গে থাকা মো. হাসান (২২) নামে এক যুবক পালিয়ে যায়। হাসান ক্ষুদ্র-কুষ্টিয়া গ্রামের আপাল উদ্দিনের ছেলে বলে জানিয়েছে পুলিশ।

শাজাহানপুর থানার ওসি আশিক ইকবাল বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার যুবক ও পলাতক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
তিনি বলেন, মাদকদ্রব্যের বিস্তার রোধ এবং এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শাজাহানপুর থানা পুলিশের মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।