https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাSaturday , 29 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

মেধার স্বীকৃতি ও মাদকবিরোধী বার্তা, বগুড়া ধুনটে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

admin
August 29, 2026 12:40 am
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার ধুনটে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান এবং মাদকবিরোধী সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতাকে উৎসাহিত করার পাশাপাশি মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতনতা তৈরির লক্ষ্যে এ আয়োজন করা হয়।
শুক্রবার (২৮ আগস্ট) বিকেল ৪টার দিকে উপজেলার নিমগাছী ইউনিয়নের ধামাচামা বাজারে ধামাচামা সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন ও ধামাচামা আলোর দিশারি পাঠাগারের যৌথ উদ্যোগে সংগঠনের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

ধামাচামা সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন ও ধামাচামা আলোর দিশারি পাঠাগারের সভাপতি প্রভাষক মিঠু মিয়া ভেটুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংকের অবসরপ্রাপ্ত মহাব্যবস্থাপক আলহাজ্ব মো. শামছুর রহমান।
অনুষ্ঠানে সংগঠন ও পাঠাগারের প্রধান উপদেষ্টা এবং একটি স্বেচ্ছাসেবী সংগঠনকে বিশেষ সম্মাননা দেওয়া হয়। পাশাপাশি International Invention and Innovation Competition-এ গোল্ড মেডেল অর্জনকারী শিক্ষার্থী এবং এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়। সম্মাননার অংশ হিসেবে শিক্ষার্থীদের একটি করে আমগাছের চারা ও বিভিন্ন ধরনের বীজও দেওয়া হয়।

আয়োজকদের এমন উদ্যোগকে ইতিবাচক হিসেবে উল্লেখ করে বক্তারা বলেন, শিক্ষার্থীদের শুধু পরীক্ষার ফলাফলের মধ্যে সীমাবদ্ধ না রেখে তাদের সৃজনশীলতা, উদ্ভাবনী চিন্তা ও সামাজিক দায়বদ্ধতার প্রতি উৎসাহিত করা প্রয়োজন। পরিবেশের সঙ্গে শিক্ষার্থীদের সম্পৃক্ত করতে গাছের চারা ও বীজ উপহার দেওয়ার বিষয়টিও অনুষ্ঠানে বিশেষ গুরুত্ব পায়।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাহাটা ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি ফজল-এ-খুদা তুহিন, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির সোনাহাটা এজেন্ট শাখার ব্যবস্থাপক ও প্রভাষক মুহাম্মদ আতাউর রহমান এবং এলজিইডির উপসহকারী প্রকৌশলী মাহমুদুল হাসান।

সেমিনারে মাদকের ক্ষতিকর দিক ও এর সুদূরপ্রসারী সামাজিক প্রভাব নিয়ে আলোচনা করেন ধুনট সরকারি নইম উদ্দিন মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মশিউর রহমান, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোস্তফা কামাল পাশা, ধুনট থানার এসআই নজরুল ইসলাম, ধামাচামা সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন ও ধামাচামা আলোর দিশারি পাঠাগারের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি জিন্নাহুর রহমান রাকিব, সাবেক সভাপতি ও বৈশাখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদুল হক এবং কৃতি শিক্ষার্থী নাঈম ইসলাম।

বক্তারা বলেন, মাদকাসক্তি একটি ব্যক্তির জীবন ও ভবিষ্যৎকে বিপর্যস্ত করার পাশাপাশি তার পরিবারকেও নানা সংকটের মধ্যে ফেলে। এর প্রভাব ধীরে ধীরে সমাজ ও রাষ্ট্রের ওপরও পড়ে। তাই মাদক প্রতিরোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও তরুণ প্রজন্মকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
তাঁরা আরও বলেন, দেশের ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে উঠবে আজকের শিক্ষার্থীদের মধ্য থেকেই। মাদক থেকে নিজেদের দূরে রেখে জ্ঞান, মেধা, দক্ষতা ও মানবিক মূল্যবোধকে কাজে লাগিয়ে সমাজের ইতিবাচক পরিবর্তনে শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মধ্যে মাদকবিরোধী মানসিকতা গড়ে তোলা, মেধাবী ও উদ্ভাবনী শিক্ষার্থীদের উৎসাহ দেওয়া এবং পরিবেশ সংরক্ষণের প্রতি দায়িত্বশীলতা তৈরির উদ্দেশ্যেই এ আয়োজন। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও শিক্ষামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।
অনুষ্ঠানে ধামাচামা সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন ও ধামাচামা আলোর দিশারি পাঠাগারের সহ-সভাপতি আশরাফুল ইসলাম, যুগ্ম সম্পাদক আবু তাহের, কোষাধ্যক্ষ ফিরোজ আলীসহ সংগঠনের সদস্য, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।