https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাFriday, 20 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়া শাহ সুলতান কলেজ ছাত্রশিবিরের নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠান অনুষ্ঠিত

admin
November 19, 2026 10:10 pm
Link Copied!

‎
‎এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ শিক্ষার্থীদের মেধা, নৈতিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করার প্রত্যয় নিয়ে বগুড়ার সরকারি শাহ সুলতান কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
‎
‎বৃহস্পতিবার (১৯ নভেম্বর ) সকালে শহরের পর্যটন মোটেলে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সরকারি শাহ সুলতান কলেজ শাখার উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি আসাদ খান। অনুষ্ঠান সঞ্চালনা করেন কলেজ শাখার সেক্রেটারি মো. মোতাসিম বিল্লাহ।
‎
‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) ভিপি মোস্তাকুর রহমান জাহিদ। বিশেষ অতিথি ছিলেন গার্ডিয়ান পাবলিকেশনের ব্যবস্থাপনা পরিচালক নূর মোহাম্মদ আবু তাহের, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় বিতর্ক সম্পাদক কৃষিবিদ আবু নাছের মোহাম্মদ ত্বহা এবং ছাত্রশিবির বগুড়া মহানগর শাখার সভাপতি শফিকুল ইসলাম।
‎
‎এ ছাড়া অনুষ্ঠানে বক্তব্য দেন ছাত্রশিবির বগুড়া মহানগর শাখার সেক্রেটারি সজিবুল ইসলাম, অফিস সম্পাদক নাইমুর রহমান, মিডিয়া সম্পাদক আব্দুল্লাহ আল মামুন ও প্রচার সম্পাদক আবুল কাশেম।
‎
‎প্রধান অতিথির বক্তব্যে মোস্তাকুর রহমান জাহিদ বলেন, জীবনে সফলতা অর্জনের জন্য সময়ের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে। শিক্ষার্থীদের নিয়মিত শ্রেণিকক্ষে উপস্থিত থাকা, পড়াশোনায় মনোযোগী হওয়া এবং প্রতিটি কাজ নির্ধারিত সময়ে সম্পন্ন করার অভ্যাস গড়ে তুলতে হবে। সময়ের সঠিক ব্যবস্থাপনাই একজন শিক্ষার্থীর ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
‎
‎তিনি আরও বলেন, শিক্ষাজীবনে ভালো ফলাফল অর্জনের পাশাপাশি উত্তম চরিত্র, নৈতিকতা ও মানবিক মূল্যবোধকে জীবনের অবিচ্ছেদ্য অংশ হিসেবে ধারণ করতে হবে। কারণ চরিত্রহীন মেধা সমাজ ও রাষ্ট্রের প্রকৃত কল্যাণ বয়ে আনতে পারে না।
‎
‎নবীন শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, তোমরাই আগামীর বাংলাদেশের নেতৃত্ব দেবে। তোমাদের মেধা, সততা, যোগ্যতা ও দেশপ্রেমের সমন্বয়েই গড়ে উঠতে পারে বৈষম্যহীন, সমৃদ্ধ, ন্যায়ভিত্তিক ও মানবিক বাংলাদেশ। তাই নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে এখন থেকেই লক্ষ্য নির্ধারণ করে অধ্যবসায়, শৃঙ্খলা ও আত্মনিয়োগের মাধ্যমে এগিয়ে যেতে হবে।
‎
‎অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের শিক্ষা, ব্যক্তিগত দক্ষতা উন্নয়ন, ভবিষ্যৎ পেশা নির্বাচন এবং ক্যারিয়ার গঠনে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
‎

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।