এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলার ফাঁসিতলা এন.আর.বি. ইউনাইটেড উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের ক্রেস্ট ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আলহাজ্ব মো. মকবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন শিবগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও রায়নগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. তাহেরুল ইসলাম। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, পরিচালনা পর্ষদের সদস্য ও অন্যান্য অতিথিরা বক্তব্য দেন।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষায় নয়, নৈতিক ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ করে গড়ে তুলতে হবে। শিক্ষার মানোন্নয়নে বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকদের মধ্যে সমন্বয় ও পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করা প্রয়োজন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাজাহান আলী। এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, পরিচালনা পর্ষদের সদস্য, কৃতি শিক্ষার্থী এবং বিপুলসংখ্যক অভিভাবক উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

