এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার সারিয়াকান্দিতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. কালাম (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (১২ আগস্ট) সারিয়াকান্দি উপজেলার সিএনজি স্ট্যান্ড সংলগ্ন উপশহর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
ডিএনসি বগুড়ার ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল সারিয়াকান্দি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আতিকুর রহমানের নেতৃত্বে মাদকবিরোধী মোবাইল কোর্ট পরিচালনা করে। অভিযানকালে সন্দেহভাজন মো. কালামকে আটক করে তল্লাশি চালানো হলে তার কাছ থেকে এক পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তার মো. কালাম সারিয়াকান্দি উপজেলার বাড়ইপাড়া গ্রামের মৃত তসিরের ছেলে।
পরে উদ্ধার করা ইয়াবা ও গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে প্রযোজ্য আইনে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিচালনা করা হয়। আদালত তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের পাশাপাশি ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, মাদকের অপব্যবহার ও বিস্তার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকমুক্ত সমাজ গঠনে সংশ্লিষ্ট সংস্থাগুলো নিয়মিতভাবে অভিযান পরিচালনা করছে।

