https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাSaturday, 14 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় অনলাইন জুয়ার বিরুদ্ধে এসআরবি-১২-এর অভিযান, ইউপি সদস্যসহ আটক ২

admin
November 13, 2026 3:21 pm
Link Copied!

‎এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ায় অনলাইন জুয়া পরিচালনা ও প্রচারের অভিযোগে ইউনিয়ন পরিষদের এক ইউপি সদস্যসহ দুজনকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১২ (এসআরবি-১২)। শুক্রবার (১৩ নভেম্বর ২০২৬) ভোরে জেলার শাজাহানপুর উপজেলার খরনা ইউনিয়নের কাজলগৌরী এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। এ সময় অনলাইন জুয়ায় ব্যবহৃত দুটি স্মার্টফোন ও দুটি সিমকার্ড জব্দ করা হয়েছে।
‎
‎আটক ব্যক্তিরা হলেন শাজাহানপুর উপজেলার কাজলগৌরী গ্রামের জলিলুর রহমানের ছেলে মুন্নাফ হোসেন ওরফে তানসেন (২৮) এবং গয়নাকুড়ী গ্রামের ইউনুছ আলীর ছেলে খরনা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আলহাজ্ব আবু তালেব (৪৫)।
‎
‎এসআরবি-১২-এর পক্ষ থেকে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, শাজাহানপুর উপজেলার কাজলগৌরী এলাকায় কয়েকজন ব্যক্তি বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে অনলাইন জুয়ার কার্যক্রম পরিচালনা করছেন। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন প্রলোভন ও রেফারেল লিংকের মাধ্যমে সাধারণ মানুষকে অনলাইন জুয়ায় সম্পৃক্ত করার চেষ্টা চালানো হচ্ছিল।
‎
‎এ তথ্যের ভিত্তিতে শুক্রবার ভোর আনুমানিক ৫টা ৫০ মিনিটে এসআরবি-১২-এর ক্রাইম প্রিভেনশন স্পেশালাইজড কোম্পানি (সিপিএসসি), বগুড়ার একটি বিশেষ অভিযানিক দল কাজলগৌরী এলাকায় মুন্নাফ হোসেনের বসতবাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় ওই দুজনকে আটক করা হয়।
‎
‎অভিযানে অনলাইন জুয়ার কাজে ব্যবহৃত দুটি স্মার্টফোন ও দুটি সিমকার্ড জব্দ করা হয়েছে। পরে আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়ার শাজাহানপুর থানায় হস্তান্তর করা হয়।
‎
‎এসআরবি-১২ জানায়, অনলাইন জুয়া তরুণ সমাজ ও সাধারণ মানুষের জন্য ক্রমেই উদ্বেগের কারণ হয়ে উঠছে। সামাজিক যোগাযোগমাধ্যমকে ব্যবহার করে বিভিন্ন প্রলোভনমূলক প্রচারণার মাধ্যমে মানুষকে এ ধরনের অবৈধ কর্মকাণ্ডে সম্পৃক্ত করার অপচেষ্টা প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে।
‎
‎এসআরবি-১২-এর সিপিএসসি বগুড়ার কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ভবিষ্যতে অনলাইন জুয়া, প্রতারণা ও অন্যান্য অপরাধের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।