https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাSunday , 7 June 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কৃষি বার্তা
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. খোলা কলাম
  14. গনমাধ্যাম
  15. গাইবান্ধা
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় ধর্ষণের চেষ্টা মামলার পলাতক আসামি র‍্যাবের অভিযানে গ্রেপ্তার

admin
June 7, 2026 7:28 pm
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ায় ধর্ষণের চেষ্টা মামলার এজাহারভুক্ত পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১২। রবিবার (৭ জুন ২০২৬) সকালে শাজাহানপুর উপজেলার শাকপালা সিএনজি স্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

‎গ্রেফতারকৃত ব্যক্তি হলেন সাইফুল ইসলাম (৪৬)। তিনি বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলার গোছন গ্রামের মৃত আফসার ফকিরের ছেলে।
‎র‍্যাব-১২ সূত্রে জানা যায়, নন্দীগ্রাম থানায় দায়ের করা একটি ধর্ষণের চেষ্টা মামলার এজাহারনামীয় আসামি ছিলেন সাইফুল ইসলাম। মামলার অভিযোগ অনুযায়ী, উপজেলার গোছন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির এক ছাত্রীকে দীর্ঘদিন ধরে বিভিন্ন খাবারের প্রলোভন দেখিয়ে আসছিলেন তিনি।

গত ১৯ মার্চ দুপুরে শিশুটিকে নতুন জামা ও মেহেদি দেওয়ার কথা বলে একটি নির্মাণাধীন ঘরে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ সময় ভুক্তভোগী চিৎকার করলে অভিযুক্ত পালিয়ে যায়। পরে স্থানীয়দের মাধ্যমে বিষয়টি জানতে পেরে শিশুটির পরিবার নন্দীগ্রাম থানায় মামলা দায়ের করে।

‎মামলার পর থেকে আসামি আত্মগোপনে থাকলেও তাকে গ্রেফতারের লক্ষ্যে র‍্যাব-১২ গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব জানতে পারে যে, অভিযুক্ত শাজাহানপুর উপজেলার শাকপালা সিএনজি স্ট্যান্ড এলাকায় অবস্থান করছে। এরই প্রেক্ষিতে র‍্যাব-১২-এর একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

‎র‍্যাব জানায়, গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নন্দীগ্রাম থানায় হস্তান্তর করা হয়েছে।
‎র‍্যাব-১২-এর পক্ষ থেকে বলা হয়েছে, নারী ও শিশু নির্যাতনসহ বিভিন্ন গুরুতর অপরাধের সঙ্গে জড়িত আসামিদের গ্রেফতারে তাদের অভিযান অব্যাহত থাকবে। আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতে আরও জোরদার করা হবে বলেও জানানো হয়।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।