https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাSaturday , 11 July 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কৃষি বার্তা
  11. খাগড়াছড়ি
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. খোলা কলাম
  15. গনমাধ্যাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যা

admin
July 11, 2026 9:58 pm
Link Copied!


এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়া মহানগরের লতিফপুর কলোনি এলাকায় পূর্ব শত্রুতার জেরে আরিফ শেখ (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত শুক্রবার (১০ জুলাই ২০২৬) দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে প্রীতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
‎নিহত আরিফ শেখ লতিফপুর কলোনি এলাকার বাসিন্দা এবং মো. আজিজ শেখের ছেলে।

‎স্থানীয় সূত্র ও নিহতের স্বজনদের দাবি, প্রায় ১০ লাখ টাকা লেনদেনকে কেন্দ্র করে আরিফ শেখের সঙ্গে প্রতিপক্ষের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ঘটনার দিন বিকেল থেকেই প্রতিপক্ষের লোকজন তাকে খুঁজছিল বলে পরিবারের সদস্যরা অভিযোগ করেন। গভীর রাতে একা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাকে হত্যা করে ঘটনাস্থলে ফেলে রেখে অভিযুক্তরা পালিয়ে যায় বলে তাদের দাবি।

‎পরে রাত আনুমানিক ১টার দিকে স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় আরিফ শেখের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। খবর পেয়ে বগুড়া সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
‎পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে তদন্ত চলছে।

‎পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নিহত আরিফ শেখের বিরুদ্ধে হত্যা, অস্ত্র, মাদক ও ছিনতাইসহ একাধিক মামলা বিচারাধীন ছিল। তবে তার হত্যাকাণ্ডের সঙ্গে পূর্বের মামলাগুলোর কোনো সম্পর্ক রয়েছে কি না, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে।
‎এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহতের পরিবার জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।