https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাThursday , 18 June 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কৃষি বার্তা
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. খোলা কলাম
  14. গনমাধ্যাম
  15. গাইবান্ধা
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় স্বামীর এসিড নিক্ষেপে গৃহবধূ দগ্ধ, হাসপাতালে ভর্তি

admin
June 18, 2026 10:05 pm
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়া সদর উপজেলায় স্বামীর এসিড নিক্ষেপে মোছাঃ কনা খাতুন (২৪) নামে এক গৃহবধূ গুরুতর আহত হয়েছেন। গত ১৬ জুন ২০২৬ রাতে উপজেলার বারপুর দক্ষিণপাড়া এলাকায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

‎অভিযোগ রয়েছে, কনার স্বামী মোঃ জিহাদ ইসলাম (২৮) পারিবারিক কলহের জেরে তার ওপর এসিড নিক্ষেপ করেন। এতে কনার শরীরের ডান পাশের বিভিন্ন অংশ দগ্ধ হয়। ঘটনার পর স্বজনরা তাকে দ্রুত উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল-এর বার্ন ইউনিটে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

‎আহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক বিরোধ চলছিল। অভিযোগ রয়েছে, জিহাদ মাদকাসক্ত হওয়ায় প্রায়ই স্ত্রী কনার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন। ঘটনার দিনও তাদের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে এ হামলার ঘটনা ঘটে বলে দাবি করেছেন স্বজনরা।

‎এদিকে, ঘটনার পর অভিযুক্ত স্বামী পলাতক রয়েছেন বলে জানা গেছে। আহতের পরিবার জানিয়েছে, হাসপাতাল থেকে চিকিৎসাসংক্রান্ত কাগজপত্র ও ছাড়পত্র সংগ্রহের পর তারা থানায় মামলা দায়ের করবেন।

‎স্থানীয়দের মধ্যে এ ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তারা দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।