https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাSunday , 21 June 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কৃষি বার্তা
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. খোলা কলাম
  14. গনমাধ্যাম
  15. গাইবান্ধা
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার কবি জয়ন্ত কুমার দেব আর নেই

admin
June 21, 2026 6:40 pm
Link Copied!

বগুড়া প্রতিনিধিঃ

বগুড়া শহরেরর চেলোপাড়ার বাসিন্দা কবি, সম্পাদক, সংগঠক, জয়ন্ত কুমার দেব আর নেই। ভারতের কলকাতার একটি হাসপাতালে অনেক যুদ্ধ করে শেষ পর্যন্ত হার মানলেন বিশিষ্ট কবি জয়ন্ত দেব ওরফে চন্দন। তিনি ২১ জুন ২০২৬ বেলা ৩:০৫ মিনিটে চলে গেলেন না ফেরার দেশে।
অপূরনীয় ক্ষতি করে গেলেন বগুড়ার সাহিত্যাঙ্গনের। সাহিত্যের পাতার নক্ষত্র হয়ে কাজ করতেন কবি জয়ন্ত দেব। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৩ বছর।
চাকুরি জীবনে তিনি বাংলাদেশ ব্যাংকের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) হিসেবে দায়িত্ব পালন করে অবসর গ্রহণ করেন।

জয়ন্ত কুমার দেব বগুড়ার বাংলাদেশ ব্যাংকে চাকুরী করার পাশাপাশি সাহিত্য চর্চায় মনোনিবেশ করেছেন। তিনি বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত ছিলেন। তিনি নিজে পাঠকপণ্যপাঠশালার সাধারণ সম্পাদকসহ বিভিন্ন সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠনে কাজ করেছেন। সাহিত্য চর্চা করতে গিয়ে তিনি ৬টি কবিতার বই প্রকাশ করেছেন। তার কাব্যগ্রন্থ করতোয়ার জল ছুঁয়ে বেড়ে উঠে বেহুলার ছেলে, সেই সময় বগুড়ায় বেশ পাঠকপ্রিয়তা পায়। লিটিল ম্যাগ দ্যুাতি সম্পাদনা করেছেন নিয়মিত। তিনি দেশের সাহিত্য অঙ্গনে পরিচিত নাম। কবিতার পাশাপাশি তিনি কথা সাহিত্য ও বগুড়া থেকে প্রকাশিত দৈনিক উত্তরের খবর, দৈনিক আলো প্রতিদিন ও দৈনিক উত্তরের দর্পণ পত্রিকার সাহিত্য সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

সাহিত্যকর্ম করতে গিয়ে বগুড়া শব্দ কথন সাহিত্য আসর, জাতীয় কবিতা মঞ্চ বগুড়া জেলা শাখা, বগুড়া লেখক চক্র সহ একাধিক পুরস্কার ও সম্মাননা পেয়েছেন। তিনি বগুড়া লেখক চক্রের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি তরুণদের সাহিত্যমুখি করে তুলতে বিভিন্ন কলামও লিখেছেন। শহরের চেলোপাড়ার স্বর্গীয় নগেন্দ্রনাথ দেবের পুত্র। ব্যক্তি জীবনে তিনি স্ত্রী ছায়া দেব, কন্যা পংক্তি দেব ও পুত্র কাব্য দেবকে নিয়ে পরিবার।
তার হঠাৎ এই মৃত্যুতে বগুড়া শব্দকথন সাহিত্য আসর, জাতীয় কবিতা মঞ্চ বগুড়া জেলা শাখা, সংশপ্তক থিয়েটার, প্রকাশ শৈলীসহ বিভিন্ন সংগঠন শোক প্রকাশ করেছে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।