https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাThursday, 12 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার ধুনটে যুব সমাজের উদ্যোগে ফসলি মাঠের রাস্তা সংস্কার কাজের উদ্বোধন

admin
November 10, 2026 8:12 pm
Link Copied!

‎
‎এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
‎বগুড়ার ধুনট উপজেলার নিমগাছী ইউনিয়নের বেড়ের বাড়ী গ্রামের গ্রামীণ যোগাযোগব্যবস্থার উন্নয়ন এবং কৃষকদের যাতায়াতের সুবিধার্থে স্থানীয় যুব সমাজের উদ্যোগে ফসলি মাঠের একটি কাঁচা রাস্তা সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে।
‎
‎মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) সকালে উপজেলার নিমগাছী ইউনিয়নের বেড়েরবাড়ী গ্রামের ২নং ওয়ার্ডে এ সংস্কার কাজের উদ্বোধন করা হয়। গ্রামের শফিকুল ইসলাম শফির বাড়ি থেকে হুগলি বরাসই চড়া পর্যন্ত বিস্তৃত ফসলি মাঠের কাঁচা রাস্তাটি মাটি ফেলে চলাচলের উপযোগী করে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।
‎
‎সংস্কার কাজের উদ্বোধন করেন নিমগাছী ইউনিয়ন যুবদলের নেতা ও স্থানীয় পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী শাহাদাৎ হোসেন দুলাল। এ সময় তিনি বলেন, গ্রামীণ জনপদের উন্নয়নে তরুণ সমাজকে এগিয়ে আসতে হবে। বিশেষ করে কৃষকদের উৎপাদিত ফসল পরিবহন এবং মাঠে যাতায়াতের সুবিধা নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
‎
‎এ সময় উপস্থিত ছিলেন ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. আব্দুল মালেক সাকিদার।
‎
‎এ ছাড়াও উপস্থিত ছিলেন ২নং ওয়ার্ড যুবদলের নেতা নূর আলম, সমাজসেবক মো. মকবুল ফারাজি, ভেটু মন্ডল, মনজুরুল হক, ইদ্রিস আলী, মোখলেছুর রহমান, খোকা মিয়া, ফজলুল হক, কামাল পাশা, সাইফুল ইসলাম, আনু মিয়া, হেলাল উদ্দিন, নয়ন মিয়া, আব্দুর রাজ্জাক শাকিলার, আনোয়ার হোসেন, ফিজার রহমান, টুলু পরামানিক, রফিকুল ইসলাম রফি ও শফিকুল ইসলাম শফিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
‎
‎স্থানীয় যুব সমাজের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকাবাসী। তাঁদের প্রত্যাশা, রাস্তাটি সংস্কার সম্পন্ন হলে কৃষকদের কৃষিপণ্য পরিবহন সহজ হবে এবং বর্ষা মৌসুমসহ বছরের বিভিন্ন সময়ে মাঠে যাতায়াতের দুর্ভোগ অনেকটাই কমবে।
‎

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।