https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাWednesday, 11 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়া শাজাহানপুরে বিভাগীয় কমিশনারের বৃক্ষরোপণ, শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ

admin
November 11, 2026 3:08 pm
Link Copied!

‎
‎এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ ‎পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং নতুন প্রজন্মের মধ্যে বৃক্ষরোপণের সচেতনতা গড়ে তুলতে বগুড়ার শাজাহানপুরে বৃক্ষরোপণ কর্মসূচি ও শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে।
‎
‎বুধবার (১১ নভেম্বর ২০২৬) উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) কাজী মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি উপজেলা পরিষদ প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন এবং শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে দেন।
‎
‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়ার জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমান।
‎
‎প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার কাজী মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, গাছ মানুষের জীবন ও পরিবেশের জন্য অপরিহার্য। বৃক্ষ আমাদের অক্সিজেন, ছায়া ও খাদ্য সরবরাহের পাশাপাশি পরিবেশের ভারসাম্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই শুধু গাছ লাগালেই দায়িত্ব শেষ হবে না, প্রতিটি গাছের যথাযথ পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করতে হবে। তিনি শিক্ষার্থীদের নিজ নিজ বাড়ির আঙিনায় অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানান।
‎
‎সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমান বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের রাষ্ট্র ও সমাজের নেতৃত্ব দেবে। তাদের হাতে গাছের চারা তুলে দেওয়ার মধ্য দিয়ে পরিবেশবান্ধব ভবিষ্যৎ গড়ার একটি ইতিবাচক উদ্যোগ নেওয়া হয়েছে। শাজাহানপুর উপজেলাকে সবুজ, পরিচ্ছন্ন ও পরিবেশসম্মত হিসেবে গড়ে তুলতে প্রশাসনের পাশাপাশি সর্বস্তরের মানুষকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।
‎
‎এ সময় উপস্থিত ছিলেন শাজাহানপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ তাইফুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) তালুকদার মোঃ ইনতেজারসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
‎
‎অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রধান অতিথি ও জেলা প্রশাসক উপজেলা পরিষদ চত্বরে গাছের চারা রোপণ করেন। পরে শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন ফলজ ও বনজ প্রজাতির চারা বিতরণ করা হয়।
‎
‎আয়োজকরা জানান, পরিবেশ সুরক্ষা ও সবুজায়ন কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
‎

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।