মিন্টু ইসলাম:
বগুড়ার শেরপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ব্যাংক কর্মকর্তা সুমন আহম্মেদের জানাজার নামাজ আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) বাদ মাগরিব অনুষ্ঠিত হবে। উপজেলার দুবলাগাড়ী ঈদগাহ মাঠে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে।
উক্ত জানাযার নামাজে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সাবেক উপদেষ্টা ও সাবেক মেয়র আলহাজ্ব জানে আলম খোকা, শেরপুর উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ জুয়েলসহ মরহুম এর বন্ধুবান্ধব আত্মীয়রা।
নিহত রেজাউল করিম সুমনকে জানাযা শেষে তাকে নিজ বাড়ি চকপোতা গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।
নিহত সুমন (৪২) বগুড়ার শেরপুর উপজেলার দুবলাগাড়ী চকপোতা এলাকার আব্দুল মজিদের ছেলে। তিনি অগ্রণী ব্যাংকের দুপচাঁচিয়া শাখায় কর্মরত ছিলেন।
এর আগে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে শেরপুর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ব্যাংকের কাজে যাওয়ার উদ্দেশ্যে বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা অবস্থায় দ্রুতগতির একটি পিকআপ ভ্যান তাঁকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাঁর মৃত্যু হয়।
সুমনের অকালমৃত্যুতে পরিবার, স্বজন ও পরিচিতজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। মরহুমের জানাজার নামাজে ধর্মপ্রাণ মুসল্লিসহ সর্বস্তরের মানুষ শরিক হয়েছিলেন।
জানাজার নামাজ শেষে নিহত হওয়া সুমন এর জন্য সবাই দোয়া কামনা করেছেন এবং তার পরিবারকে ধৌর্য ধরার তৌফিক দান করুন আমিন।

