https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাFriday , 23 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়া কারাগারে আটক ধুনট পৌর যুবলীগের সাবেক সভাপতির মৃত্যু

admin
October 23, 2026 5:12 pm
Link Copied!

‎
‎এম.এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ ‎বগুড়া জেলা কারাগারে বন্দি ধুনট পৌর যুবলীগের সাবেক সভাপতি সোহরাব হোসেন (৪৫) মারা গেছেন। শুক্রবার (২৩ অক্টোবর) সকালে কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাঁকে চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
‎
‎নিহত সোহরাব হোসেন বগুড়ার ধুনট সদরপাড়া গ্রামের মৃত রহম আলী হাজীর ছেলে। তিনি ধুনট পৌর যুবলীগের সাবেক সভাপতি ছিলেন।
‎
‎পারিবারিক সূত্রে জানা গেছে, বিস্ফোরকসহ একাধিক মামলায় গত তিন থেকে চার মাস ধরে কারাগারে বন্দি ছিলেন সোহরাব হোসেন। কারাগারে থাকা অবস্থায় চার থেকে পাঁচ দিন আগে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে শুক্রবার সকালে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু ঘটে।
‎
‎মৃত্যুর পর কারা কর্তৃপক্ষ প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাঁর মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করে। পরে শুক্রবার বাদ আসর ধুনটের চর ধুনট এলাকার জান্নাতুল ফেরদৌস কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।
‎
‎সোহরাব হোসেনের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে তাঁর পরিবার, স্বজন ও পরিচিতজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।