https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাSunday , 12 February 2023
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়া ধুনটে জমি নিয়ে বিরোধ প্রতিপক্ষের হামলায় বৃদ্ধা মহিলাসহ আহত ৩

admin
February 12, 2023 10:41 pm
Link Copied!

 

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

বগুড়ার ধুনটে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধা মহিলাসহ তিন জন আহত হয়েছে। গত শনিবার (১১ই ফেব্রুয়ারি) বিকাল অনুমান ৪ টার সময় আড়কাটিয়া গ্রামের এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তি হলেন উপজেলার ২নং কালের পাড়া ইউনিয়নের আড়কাটিয়া গ্রামের শাহ আলম (৩৫), তাহার বৃদ্ধ মা খুকি বেওয়া (৬৭), ও তার স্ত্রী প্রভাতি খাতুন (৩০),কে মারপিট করে আহত করেন।

তাদের মধ্যে দুই ব্যক্তি অতি গুরুত্বপূর্ণ আহত হয় ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেসে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।

 

এ ঘটনায় শাহ আলম বাদী হয়ে ৪ জনের নাম উলে­খ করে ধুনট থানায় গত শনিবার রাতে একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।
থানার লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার আড়কাটিয়া গ্রামের মৃত আফছার আলীর ছেলে শাহ আলমের সাথে প্রতিবেশী মৃত জিল্লার সরকারের ছেলে মুকুল হোসেন বাটু (৫৫), ও সোহরাফ আলী (৫৮), সঙ্গে দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্তের জের ধরে বিরোধ চলে আসছে।

লক্ষিপুর, চিকাশী মহোনপু মৌজার জে,এল নং ৩৫, আর এস খতিয়ান নং ১৮৬৩,১৯৯৮,এমআর নং ৬৩১,৮১৫,২৭৮, দাগ নং ৭০৬৭, ধানী জমির পরিমাণ ৩০ শতক, দাগ নং ৭০৬৮ ধানী জমির পরিমাণ ১৫ শতক, মোট জমির পরিমাণ ৪৫ শতক, বাদী শাহ আলমের পৈত্তিক সম্পত্তিতে গত শনিবার বিকেলে বিবাদী মুকুল হোসেন বাটু, সোহরাফ আলী, মামুন সেলিম, পরিকল্পিত ভাবে বাঁশের লাঠি, লোহার রড়,সাবল,কাঠের বাটাম,ধারালো ছোরা, ইত্যাদি নিয়ে শাহ আলম এর দখলীয় জমিতে গিয়ে জোরপূর্বক জবর দখলের চেষ্টা করে জমিতে ঘাসের চারা রোপণ করে তখন বিবাদীর  জবর দখলের কাজে নিষেধ করলে তখন তারা শাহ আলম, তার বৃদ্ধ মা ও স্ত্রীকে মারপিট করে আহত করে।
বিবাদী মুকুল হোসেন বাটু ও সোহরাফ আলী  সাংবাদিকদের জানান, ওই সম্পত্তি শাহ আলম এর বাবা বিগত ৩৫ বছর আগে আমাদের কাছে বিক্রি করেন, জমি ক্রয় পর থেকেই আমরা ভোগ দখল করে আসতেছি। এমত অবস্থায় বাদী আমাদের সম্পত্তিতে এসে শনিবার বিকেলে  ঘাসের চারা রোপণ করা বাধা প্রদান করে।

পরে স্থানীয় লোকজন তাদেরকে নিষেধ করলে। তাহারা নিজেরাই পার্শ্ববর্তী জমিতে গা মেখে নিয়ে থানায় গিয়ে আমাদের বিরুদ্ধে একটি মিথ্যা লিখিত অভিযোগ দায়ের করে।

এ ব্যাপারে ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রবিউল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি, তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।