https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাFriday , 10 February 2023
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়া ধুনটে ৩য় শ্রেনীর শিক্ষার্থীকে ধর্ষণ মামলার লম্পট বৃদ্ধ গ্রেফতার

admin
February 10, 2023 11:47 pm
Link Copied!

 

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

বগুড়ার ধুনটে তৃতীয় শ্রেনীর শিক্ষার্থীকে ধর্ষণ মামলার লম্পট সামাদ আলী (৬০) নামের এক বৃদ্ধকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (৯ই ফেব্রুয়ারি) রাতে শেরপুর পৌর এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত লম্পট সামাদ আলী উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের বড়বিলা গ্রামের মৃত আফসার আলীর ছেলে।

জানা যায়, গত ২৬ শে জানুয়ারি দুপুর অনুমান ৩ টার দিকে বড়বিলা গ্রামের জনৈক এক ব্যক্তির মেয়ে ও স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী পাশ্ববর্তী এলাকার একটি গাছের বাগানে চুলার জ্বালানি হিসেবে ব্যবহারের জন্য খড়ি কুড়াতে যায়।

এসময় প্রতিবেশি মৃত আফসার আলীর ছেলে সামাদ আলী ওই শিশু মেয়েটিকে ফুসলিয়ে তার বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এ ঘটনায় গত ৮ই ফেব্রুয়ারী বুধবার রাতে ওই শিক্ষার্থীর বাবা বাদী হয়ে সামাদ আলীর বিরুদ্ধে ধুনট থানায় মামলাটি দায়ের করেন।     ওই মামলার আসামি হিসেবে সামাদ আলীকে গ্রেফতার করেন।

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রবিউল ইসলাম জানান, লম্পট বৃদ্ধ সামাদ আলীকে বৃহস্পতিবার রাতে শেরপুর পৌর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।        শুক্রবার সকালে তাহাকে বগুড়া জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।