https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাFriday , 30 August 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কৃষি বার্তা
  11. খাগড়াছড়ি
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. খোলা কলাম
  15. গনমাধ্যাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়া প্রেসক্লাবের বহুতল ভবনের ভিত্তিফলক পূণ:স্থাপন

admin
August 30, 2024 8:22 pm
Link Copied!

বগুড়া প্রতিনিধি:

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠপুত্র, বিএনপির তৎকালীন সিনিয়র যুগ্ম-মহাসচিব বর্তমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উদ্বোধনকৃত বগুড়া প্রেসক্লাবের বহুতল ভবনের ভিত্তিফলক পূণ:স্থাপন করা হয়েছে। ৩০ আগষ্ট শুক্রবার দুপুরে বগুড়া প্রেসক্লাবের নেতৃবৃন্দ আনুষ্ঠানিকভাবে এই ভিত্তিফলক পূণ:স্থাপন করেন। ফলক পূণ:স্থাপন শেষে দেশ, জাতি, শহীদ জিয়ার পরিবার ও বগুড়া প্রেসক্লাবের মরহুম সদস্যদের মাগফিরাত কামনা করে বিশেষ মুনাজাত করা হয়।

এসময় বগুড়া প্রেসক্লাবের আহ্বায়ক ওয়াসিকুর রহমান বেচান, সদস্য সচিব সবুর শাহ্ লোটাস, সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র সভাপতি গনেশ দাস, সাধারন সম্পাদক এস এম আবু সাঈদসহ প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ২০০৪ সালের ২১ জানুয়ারি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জ্যেষ্ঠপুত্র, বিএনপির তৎকালীন সিনিয়র যুগ্ম-মহাসচিব তারেক রহমান বগুড়া প্রেসক্লাবের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরবর্তীতে ফ্যাসিষ্ট আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসার পর বগুড়া প্রেসক্লাবের নেতৃত্ব দখলকারী আওয়ামী দোসররা তারেক রহমানের ভিত্তিফলক ভেঙ্গে ফেলে তাঁর অবদান মুছে ফেলে। ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনার পতনের পর বগুড়া প্রেসক্লাবে সেই মুছে ফেলা ইতিহাস পূনরুজ্জীবিত করা হলো।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।