https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাSaturday , 1 June 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়া শেরপুরে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করলেন এমপি মজনু

admin
June 1, 2024 10:16 pm
Link Copied!

মিন্টু ইসলাম:

বগুড়ার শেরপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। একযোগে ৬ মাসের অধিক শিশুদের বিনামূল্যে ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। বিকেল ৪টা পর্যন্ত চলবে এই কার্যক্রম।

১ জুন ২০২৪ রোজ শনিবার সকালে বগুড়া শেরপুরের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন জিহাদির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে শেরপুর ধুনট আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মজিবর রহমান মজনু  শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাইয়ে এই ক্যাম্পেইনের উদ্বোধন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এমপি আলহাজ্ব মজিবর রহমান মজনু বলেন সব শিশুদের নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে এসে ক্যাপসুল খাওয়াতে হবে তাহলেই রোগ প্রতিরোধ হবে।

এসময় শেরপুর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজিদ হাসান সিদ্দিকী লিংকন বলেন, অন্ধত্ব রোধে ভিটামিন ‘এ’ ক্যাপসুল গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে। এছাড়াও ভিটামিন এ ক্যাপসুল খাওয়ালে শিশুর পুষ্টি বৃদ্ধি ও স্বাভাবিক বৃদ্ধি বাড়ে। এছাড়াও রাতকানা রোগ, হাম, ডায়রিয়া ও নিউমোনিয়ার মতো রোগ কমাতেও সাহায্য করে ভিটামিন এ। তিনি আরও বলেন, ৬-৫৯ মাস বয়সী প্রায় দুই কোটি ২২ লাখ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। প্রত্যেকেই তাদের শিশুদের নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে ক্যাপসুল খাওয়াতে হবে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।