https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাThursday , 28 May 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কৃষি বার্তা
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. খোলা কলাম
  14. গনমাধ্যাম
  15. গাইবান্ধা
আজকের সর্বশেষ সবখবর

বগুড়া-২ আসনের শতাধিক গ্রামের ৫ হাজার অসহায় মানুষের হাতে পৌঁছালো কোরবানির মাংস

admin
May 28, 2026 9:14 pm
Link Copied!

দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:
পবিত্র ঈদুল আজহা শুধু কোরবানির আনুষ্ঠানিকতা নয়, ত্যাগ, সহমর্মিতা ও মানুষের পাশে দাঁড়ানোর এক অনন্য শিক্ষা। সেই ঈদের আনন্দই এবার বগুড়া-২ (শিবগঞ্জ-মোকামতলা) আসনের হাজারো অসহায় মানুষের ঘরে পৌঁছে দিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।

অভাবের কারণে যারা প্রতি বছর কোরবানির মাংসের স্বাদ থেকেও বঞ্চিত হন, এমন অন্তত ৫ হাজার অসহায়, দরিদ্র ও নিম্নআয়ের মানুষের হাতে কোরবানির মাংস তুলে দেওয়া হয়েছে প্রতিমন্ত্রীর উদ্যোগে। ২৮ মে-২০২৬, বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহার দিনে উপজেলার শতাধিক গ্রামে এই মাংস বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।

ঈদের দিনে যখন অনেক পরিবারে আনন্দ সীমাবদ্ধ থাকে সামর্থ্যের ভেতরে, তখন প্রতিমন্ত্রীর এই মানবিক উদ্যোগে অসংখ্য পরিবারের রান্নাঘরে জ্বলে ওঠে আনন্দের চুলা। দীর্ঘদিন পর কোরবানির মাংস পেয়ে অনেকের চোখে দেখা যায় তৃপ্তির হাসি, আবার কারও চোখ ভিজে ওঠে আবেগে।

জানা গেছে, প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপির আহ্বানে সাড়া দিয়ে কোরবানির গরু প্রদান করে আল খাইর ফাউন্ডেশন, আল মানাহিল ফাউন্ডেশন, ইসলামিক রিলিফ সেন্টার এবং বাংলাদেশ এডুকেশন ও টেকনোলজি সোসাইটি। পরে স্বেচ্ছাসেবকদের মাধ্যমে সুশৃঙ্খলভাবে বিভিন্ন এলাকায় মাংস পৌঁছে দেওয়া হয়।

স্থানীয়রা বলছেন, এটি শুধু মাংস বিতরণ নয়-এটি মানুষের দুঃখে পাশে দাঁড়ানোর এক অনন্য দৃষ্টান্ত। ঈদের প্রকৃত শিক্ষা যে ভাগাভাগির মধ্যেই নিহিত, প্রতিমন্ত্রীর এই উদ্যোগ যেন সেটিকেই নতুনভাবে স্মরণ করিয়ে দিল।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।