https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাWednesday , 29 July 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কৃষি বার্তা
  11. খাগড়াছড়ি
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. খোলা কলাম
  15. গনমাধ্যাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার অসচ্ছল সাংবাদিকদের সহায়তায় বাছাই কমিটিতে কালাম আজাদ

admin
July 29, 2026 7:11 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার:
দুর্ঘটনায় বা দায়িত্ব পালনকালে গুরুতর আহত বা নিহত সাংবাদিকের পরিবার, অসুস্থ সাংবাদিকের চিকিৎসা সহায়তা এবং অক্ষম ও অসচ্ছল সাংবাদিকদের আর্থিক অনুদান প্রদানের লক্ষ্যে ৯ সদস্যের একটি বাছাই কমিটি গঠন করেছে সরকার। এ কমিটিতে সদস্য হিসেবে স্থান পেয়েছেন বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) বগুড়া ব্যুরো প্রধান মো. আবুল কালাম আজাদ (কালাম আজাদ)।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব খাদিজা তাহেরা ববি স্বাক্ষরিত ২৭ জুলাই জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। আদেশ অনুযায়ী, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালককে সভাপতি করে কমিটি গঠন করা হয়েছে।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন— প্রধান তথ্য কর্মকর্তা (তথ্য অধিদপ্তর), তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্মসচিব (প্রেস-২), প্রধানমন্ত্রীর কার্যালয়ের উপ-প্রেস সচিব মো. জাহিদুল ইসলাম রবি, অর্থ বিভাগের যুগ্মসচিব মোহাম্মদ রেজাউল ইসলাম, দৈনিক দেশ রূপান্তরের বিশেষ প্রতিনিধি মো. রেজাউল করিম (লাবলু), দৈনিক বাংলাদেশের খবর-এর সাবেক সিটি এডিটর কাউছার হোসেন খোন্দকার এবং বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উপ-পরিচালক (প্রশাসন ও তথ্য), যিনি সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

অফিস আদেশে বলা হয়েছে, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট বিধিমালা, ২০১৬ অনুসরণ করে বাছাই কমিটি আবেদনসমূহ যাচাই-বাছাই করবে। পাশাপাশি অনুদান প্রদানের সুপারিশের যৌক্তিকতা মূল্যায়ন এবং সাব-কমিটির গাইডলাইন যথাযথভাবে অনুসরণ নিশ্চিত করবে। এ আদেশ যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারি করা হয়েছে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।