স্টাফ রিপোর্টার:
বগুড়ায় নাগরিক অধিকার ও জলবায়ু ন্যায্যতা প্রকল্প-এর আওতায় অনলাইনভিত্তিক জেন্ডার সহিংসতা নিরসনে জেলা পর্যায়ের মিডিয়া ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। লাইট হাউজের উদ্যোগে মঙ্গলবার (২৮ জুলাই ২০২৬) জহুরুল নগরস্থ লাইট হাউজের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৬ (সদর) আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ রেজাউল করিম বাদশা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক জনাব এম. আর. ইসলাম স্বাধীন, পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ) বগুড়ার মহাপরিচালক (ভারপ্রাপ্ত) ড. মোঃ আব্দুল মজিদ এবং বগুড়া জেলা পরিষদের মাননীয় প্রশাসক জনাব এ. কে. এম. আহসানুল তৈয়ব জাকির।
অনুষ্ঠানে বক্তারা অনলাইনভিত্তিক জেন্ডার সহিংসতা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তোলা, দায়িত্বশীল গণমাধ্যমের ভূমিকা এবং নাগরিক অধিকার ও জলবায়ু ন্যায্যতা নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠিতে বিভিন্ন গণমাধ্যমকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি, উন্নয়নকর্মী এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। লাইট হাউজের উদ্যোগে আয়োজিত এ মিডিয়া ক্যাম্পেইনের মাধ্যমে অনলাইনভিত্তিক জেন্ডার সহিংসতা প্রতিরোধে কার্যকর জনসচেতনতা সৃষ্টির প্রত্যাশা ব্যক্ত করা হয়।

