https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাTuesday , 11 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কৃষি বার্তা
  11. খাগড়াছড়ি
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. খোলা কলাম
  15. গনমাধ্যাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার আদর্শ স্কুলের এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা

admin
August 11, 2026 4:06 pm
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার বাদুরতলাস্থ আদর্শ স্কুলের ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট ২০২৬) সকাল অনুমান ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে ফুল ও শুভেচ্ছা স্মারক তুলে দিয়ে তাদের ভবিষ্যৎ সাফল্য কামনা করা হয়।

 

আদর্শ স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি অধ্যাপক আ স ম আব্দুল মালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দারুস সুফফা ট্রাস্ট, বগুড়ার চেয়ারম্যান অধ্যক্ষ সৈয়দ আব্দুল আজিজ। বিশেষ অতিথি ছিলেন বগুড়া স্টুডেন্টস ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের মহাপরিচালক শফিকুল ইসলাম।
অনুষ্ঠানে বক্তব্য দেন আদর্শ স্কুলের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, সহকারী প্রধান শিক্ষক বেলাল হোসেন, মোস্তাকুল ইসলাম, আব্দুল মান্নান, আব্দুল্লাহ আল মামুনসহ বিদ্যালয়ের শিক্ষক ও সংশ্লিষ্টরা।

 

বিদ্যালয় সূত্রে জানা যায়, চলতি বছরের এসএসসি পরীক্ষায় আদর্শ স্কুল থেকে মোট ৪৮ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ৪১ জন কৃতকার্য হয়েছে। বিদ্যালয়টির এবারের পাশের হার ৮৫ শতাংশ।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ সৈয়দ আব্দুল আজিজ উত্তীর্ণ শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, এসএসসি পরীক্ষার ফলাফল শিক্ষাজীবনের একটি গুরুত্বপূর্ণ ধাপ। ভবিষ্যতে আরও ভালো ফলাফল ও জীবনে কাঙ্ক্ষিত সাফল্য অর্জনের জন্য শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে নিজেদের এগিয়ে নিতে হবে। একই সঙ্গে নীতি-নৈতিকতা ও আদর্শকে ধারণ করে যোগ্য নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে।

 

তিনি আরও বলেন, শুধু পরীক্ষায় ভালো ফলাফল করাই শিক্ষার মূল উদ্দেশ্য নয়; মানবিক মূল্যবোধ, সততা ও দেশপ্রেমকে ধারণ করে সমাজ ও দেশের কল্যাণে কাজ করার মানসিকতা তৈরি করাও শিক্ষার গুরুত্বপূর্ণ অংশ।
অনুষ্ঠানে শিক্ষকরা শিক্ষার্থীদের উচ্চশিক্ষার পথে মনোযোগী হওয়ার পাশাপাশি নিজেদের মেধা ও যোগ্যতা কাজে লাগিয়ে ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখার আহ্বান জানান। সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।