https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাFriday , 10 February 2023
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার কাহালুর ইউনিয়ন ও ওয়ার্ড আ.লীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত

admin
February 10, 2023 11:52 pm
Link Copied!

 

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

বগুড়া-৪, উপ-নির্বাচন পরবর্তী ও বর্তমান সরকারের উন্নয়ন ও অগ্রগতি নিয়ে কাহালু বীরকেদার ও মালঞ্চা ইউনিয়নের ১৮টি ওয়ার্ডের আওয়ামীলীগের সভাপতি, সম্পাদক ও অন্যান্য নেতৃবৃন্দের সাথে শুক্রবার বিকেলে শীতলাই গ্রামে জেলা আওয়ামীলীগের কার্যনির্বাহি সদস্যের এক আলোচনা সভা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভা ও মতবিনিময় সভায় উপ-নির্বাচন পরবর্তী ও বর্তমান সরকারের উন্নয়ন ও অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন বগুড়া জেলা আওয়ামীলীগের কার্যনির্বাহি সদস্য বিশিষ্ট সমাজসেবক ও বিশিষ্ট শিক্ষানুরাগী এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী সাবেক ছাত্রনেতা আলহাজ্ব অধ্যক্ষ এ এন এম আহছানুল হক।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মালঞ্চা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফজলুল হক, বীরকেদার ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব অব্দুল হামিদ, আওয়ামীলীগনেতা রেজওয়ান, বীরকেদার ইউনিয়ন ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব হারুন, ৩নং ওয়ার্ডের সভাপতি নুরুল ইসলাম, ৪নং ওয়ার্ডের সভাপতি আনোয়ারুল বিলু, সাধারণ সম্পাদক মাসুম, ৭নং ওয়ার্ডের সভাপতি নাসির, ৯নং ওয়ার্ডের সভাপতি গফুর, সাধারণ সম্পাদক জাফর, মালঞ্চা ইউনিয়ন ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আউয়াল, সাধারণ সম্পাদক সুলতান, ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শানু, ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোকছেদ,

সাধারণ সম্পাদক জোবায়ের, ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি জহুরুল ইসলাম, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর, ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুল আলীম, সাধারণ সম্পাদক এনামুল, ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি এমারুল, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মকবুল হোসেন, মালঞ্চা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম সহ বীরকেদার ও মালঞ্চা ইউনিয়নের ওয়ার্ড আওয়ামীলীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।