https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাSunday , 28 June 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কৃষি বার্তা
  11. খাগড়াছড়ি
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. খোলা কলাম
  15. গনমাধ্যাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার ‎ধুনট মুলতানী পারভীন শাহ্জাহান উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি আপেল মাহমুদ

admin
June 28, 2026 4:52 pm
Link Copied!

‎ এম.এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার ধুনট উপজেলার ঐতিহ্যবাহী মথুরাপুর মুলতানী পারভীন শাহ্জাহান উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে সর্বসম্মতিক্রমে নির্বাচিত হয়েছেন ধুনট উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আপেল মাহমুদ।

‎রোববার (২৮ জুন ২০২৬) সকাল সাড়ে ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এক সভায় সর্বসম্মতিক্রমে এডহক কমিটি গঠন ও অনুমোদন করা হয়। সভায় বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার গুণগত মান বৃদ্ধি, সুশাসন প্রতিষ্ঠা এবং শিক্ষার্থীদের জন্য নিরাপদ, আধুনিক ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

‎নবনির্বাচিত সভাপতি মো. আপেল মাহমুদ বলেন, “শিক্ষার মানোন্নয়নই হবে আমাদের প্রধান অগ্রাধিকার। আধুনিক ও তথ্যপ্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থার সম্প্রসারণ, বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার্থীদের নৈতিক, মানবিক ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করে গড়ে তোলা এবং একটি জবাবদিহিমূলক শিক্ষা পরিবেশ নিশ্চিত করতে শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও এলাকাবাসীর সার্বিক সহযোগিতা নিয়ে কাজ করতে চাই।”

‎বিদ্যালয় সূত্রে জানা যায়, নবগঠিত এডহক কমিটি শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি, সহশিক্ষা কার্যক্রমের সম্প্রসারণ, ডিজিটাল শিক্ষা কার্যক্রম আরও জোরদার, শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়ন এবং একটি নিরাপদ, মানসম্মত ও যুগোপযোগী শিক্ষা পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে কার্যকর উদ্যোগ গ্রহণ করবে।

‎সভায় উপস্থিত ছিলেন উত্তর বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আফসার আলী, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, সুধীজন, বিএনপি নেতা নুরনবি তালুকদার, আলমগীর তালুকদার, নাইমুল ইসলাম, আব্দুর রকিব, মো. জহুরুল ইসলাম, মোহাম্মদ জুয়েল মাহমুদ, মোহাম্মদ জুয়েল রানা, বেল্লাল হোসেন, ফিরোজ আহমেদ, বাবু আকন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

‎সংশ্লিষ্টদের প্রত্যাশা, নবগঠিত এডহক কমিটির নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রমে ইতিবাচক পরিবর্তন আসবে। একই সঙ্গে শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য একটি আদর্শ শিক্ষার পরিবেশ নিশ্চিতের মাধ্যমে প্রতিষ্ঠানটি ভবিষ্যতে উপজেলার অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।