https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাTuesday , 26 May 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কৃষি বার্তা
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. খোলা কলাম
  14. গনমাধ্যাম
  15. গাইবান্ধা
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার ধুনটবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আব্দুস শুকুর

admin
May 26, 2026 4:53 pm
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে অবস্থানরত সর্বস্তরের মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন ধুনট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আব্দুস শুকুর।

মঙ্গলবার (২৬ মে ২০২৬) বিকেলে এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন,
“পবিত্র ঈদুল আযহা আমাদের ত্যাগ, আত্মশুদ্ধি, ভ্রাতৃত্ববোধ ও মানবতার শিক্ষা দেয়। এই মহান উৎসবের আনন্দ ধনী-গরিব সকলের মাঝে ছড়িয়ে পড়ুক। সমাজে শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন আরও সুদৃঢ় হোক—এটাই আমার প্রত্যাশা।”
তিনি আরও বলেন,

“ঈদের আনন্দ উদযাপনের পাশাপাশি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাই। আইন-শৃঙ্খলা রক্ষা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে ধুনট থানা পুলিশ সর্বদা প্রস্তুত রয়েছে। সকলের সহযোগিতায় একটি শান্তিপূর্ণ ও আনন্দমুখর ঈদ উদযাপন সম্ভব।”

শেষে তিনি ধুনটবাসীর সুখ, শান্তি, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনা করেন এবং পবিত্র ঈদুল আযহার তাৎপর্য সকলের জীবনে বয়ে আনুক অনাবিল সুখ ও কল্যাণ—এই প্রত্যাশা ব্যক্ত করেন।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।