https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাSunday , 11 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার ধুনটে একাধিক ধারার মামলায় এজাহারনামীয় চার আসামি গ্রেপ্তার

admin
October 11, 2026 6:48 pm
Link Copied!

এম,এ রাশেদ,‎স্টাফ রিপোর্টারঃ বগুড়ার ধুনট উপজেলায় একাধিক ধারায় দায়ের করা মামলায় এজাহারনামীয় চার আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গত শনিবার (১০ অক্টোবর) রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নিজ নিজ বাড়ি থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

‎পুলিশ সূত্রে জানা গেছে, ধুনট থানায় দায়ের করা এফআইআর নম্বর-০৬, তারিখ ১০ অক্টোবর ২০২৬ এবং জিআর নম্বর-১৯০-এর একটি মামলায় তাঁদের আসামি করা হয়েছে। মামলায় দণ্ডবিধি, ১৮৬০-এর ১৪৩, ৪৪৮, ৩২৩, ৩২৫, ৩২৬, ৩০৭, ৩৭৯, ৪২৭, ৫০৬, ১১৪ ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।

‎গ্রেপ্তার ব্যক্তিরা হলেন – ধুনট উপজেলার চিকাশী ইউনিয়নের সোনারগাঁ গ্রামের মৃত চাঁন মিয়ার ছেলে লিখন শেখ (৩০) ও রিপন শেখ (৩৩), একই গ্রামের মৃত আব্দুল রশিদের ছেলে ফজর আলী শেখ (৫৬) এবং ধুনট সদর ইউনিয়নের চান্দারপাড়া এলাকার দুলাল শেখের ছেলে বিপ্লব শেখ (২১)।

‎ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার রাতে অভিযান চালিয়ে চার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। পরে রোববার সকালে তাঁদের বগুড়া আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।