এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
বগুড়ায় মাদকবিরোধী অভিযানে ২৫ গ্রাম গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে জেলা প্রশাসনের সহায়তায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) বগুড়া মহানগরের স্টেশন রোডে মাহি ফল ভান্ডার দোকানের সামনে পাকা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. সেলিম (২৮), পিতা দেলোয়ার হোসেন, সাং আচারেরপাড়া, থানা সোনাতলা; মো. হাসু (৩৫), পিতা মুকুল, সাং সুলতানগঞ্জপাড়া এবং মো. আরমান (২২), পিতা ইসরাফিল, সাং দাড়িয়াপুর, থানা নন্দীগ্রাম, জেলা বগুড়া।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শনিবার ডিএনসি বগুড়ার ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল মাদকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে অভিযান পরিচালনা করে। জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহরাব হোসেনের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে ওই তিনজনকে ২৫ গ্রাম গাঁজাসহ আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালত আটক ব্যক্তিদের বিরুদ্ধে সাজা ঘোষণা করেন। এর মধ্যে প্রথম আসামি মো. সেলিমকে দুই দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৩০০ টাকা অর্থদণ্ড, দ্বিতীয় আসামি মো. হাসুকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড এবং তৃতীয় আসামি মো. আরমানকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ বিস্তার রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে। মাদকবিরোধী কার্যক্রম জোরদারের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি এবং মাদকের বিস্তার নিয়ন্ত্রণে প্রশাসন কাজ করছে

