https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাWednesday , 8 July 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কৃষি বার্তা
  11. খাগড়াছড়ি
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. খোলা কলাম
  15. গনমাধ্যাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার ধুনটে এলসিএস কর্মী নির্বাচনে লটারির মাধ্যমে চূড়ান্ত ফলাফল প্রকাশ

admin
July 8, 2026 7:02 pm
Link Copied!

‎এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ ২০২৬–২০২৭ অর্থবছরের আওতায় এলসিএস (Labour Contracting Society) কর্মী নির্বাচনের লক্ষ্যে আবেদন গ্রহণ,   প্রাথমিক যাচাই-বাছাই এবং স্বচ্ছ ও নিরপেক্ষ লটারির মাধ্যমে বগুড়ার ধুনট উপজেলার ২ নম্বর কালেরপাড়া ইউনিয়নের চূড়ান্ত নির্বাচিত কর্মীদের ফলাফল প্রকাশ করা হয়েছে।

‎বুধবার (৮ জুলাই ২০২৬) দুপুরে কালেরপাড়া ইউনিয়নের কান্তনগর পরিষদে আয়োজিত এ নির্বাচন কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও অংশগ্রহণমূলক প্রক্রিয়া নিশ্চিত করতে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে প্রকাশ্য লটারির আয়োজন করা হয়।

‎লটারিতে উপস্থিত ছিলেন ২নং কালেরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাজ্জাদ হোসেন শিপন,

এলজিইডির উপসহকারী প্রকৌশলী মো. আবু ইউসুফ মোহাম্মদ জাকারিয়া, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. মাসুদ রানা। এ সময় আরোও উপস্থিত ছিলেন ধুনট উপজেলা যুবদলের সভাপতি মোহাম্মদ আলী জন, কালের পাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রাকিবুল হাসান কাজল, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ শাহাদাৎ হোসেন, ইউনিয়ন বিএনপির নেতা এফাজুল হোসেন, মোখলেসুর রহমান, শামসুল আলম, ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ আব্দুর রশিদ, রাকিবুল ইসলাম লাল মিয়া, গ্রামপুলিশ সদস্য, আবেদনকারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক স্থানীয় বাসিন্দা উপস্থিত থেকে পুরো নির্বাচন কার্যক্রম প্রত্যক্ষ করেন। উপস্থিত ব্যক্তিরা জানান, আবেদনকারীদের প্রাথমিক যাচাই-বাছাই শেষে সম্পূর্ণ উন্মুক্ত পরিবেশে লটারির মাধ্যমে চূড়ান্ত নির্বাচন সম্পন্ন হওয়ায় পুরো প্রক্রিয়াটি ছিল স্বচ্ছ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক। এতে আবেদনকারীদের মধ্যেও সন্তোষ প্রকাশ করতে দেখা যায়।

‎সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এলসিএস কর্মী নির্বাচন প্রক্রিয়ায় সরকারি নীতিমালা কঠোরভাবে অনুসরণ করা হয়েছে। কোনো ধরনের পক্ষপাতিত্ব বা অনিয়মের সুযোগ না রেখে সম্পূর্ণ উন্মুক্ত পরিবেশে লটারি অনুষ্ঠিত হওয়ায় নির্বাচনের গ্রহণযোগ্যতা আরও বৃদ্ধি পেয়েছে।

‎তারা আরও আশা প্রকাশ করেন, নির্বাচিত এলসিএস কর্মীরা সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নে নিষ্ঠা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করবেন। একই সঙ্গে সরকারি উন্নয়ন কার্যক্রমের গুণগত মান নিশ্চিত করা এবং নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প বাস্তবায়নে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।