https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাSaturday , 22 February 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কৃষি বার্তা
  11. খাগড়াছড়ি
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. খোলা কলাম
  15. গনমাধ্যাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার ধুনটে কৃষকের রোপণ কেত ধানের চারা নষ্ট করে জমি দখলের চেষ্টা

admin
February 22, 2025 11:44 pm
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

বগুড়া ধুনট উপজেলার চিথুলিয়া গ্রামে কৃষক রঞ্জু মিয়ার জমির ধানের রোপণ কেত চারা নষ্ট করে জমি দখল করার অভিযোগ পাওয়া গেছে। এতে প্রায় ২০ হাজার অধিক টাকার ক্ষতি হয়েছে কৃষকের। শনিবার (২২শে ফেব্রুয়ারি) সকালে উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের চিথুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত কৃষক হলেন, গোসাইবাড়ি ইউনিয়নের চিথুলিয়া গ্রামে মৃত কালু আকন্দের ছেলে কৃষক রঞ্জু মিয়া। তিনি বলেন নিম্ন তফসীল বর্ণিত ও দলিল সূত্রে প্রাপ্ত সম্পত্তি যাহা দীর্ঘদিন যাবৎ ভোগদখল করে আসছি।

জমি-জমা সংক্রান্ত ও পূর্ব শত্রুতার জের ধরে কৃষক রঞ্জু মিয়া বাড়িতে না থাকায় ওই সুযোগে শনিবার সকাল‌ অনুমান ৮ টার দিকে একই গ্রামের মৃত সাকা আলীর ছেলে জেল কাদের আলী (৬০), তাহার স্ত্রী মোছাঃ বেবী খাতুন (৫০) ছেলে নায়েব আলী (৩০),ও সাহেব আলী (৪২), সশস্ত্র অবস্থায় রঞ্জু মিয়ার সম্পত্তিতে জোর পূর্বক প্রবেশ করে তাহার লাগানো ধানের চারা উপরক্ত বিবাদীগণ উপরে তুলে ফেলে তখন সংবাদ পেয়ে অতি দ্রুত তার জমিতে গিয়ে বিবাদীগণকে নিষেধ করলে বিবাদীগণ তাহাকে অকথ্য-অশ্লীল ভাষায় গালিগালাজ ও মারপিট করার জন্য উদ্দত হয় এবং বিভিন্ন প্রকার ভয়ভীতি ও প্রাণ নাশের হুমকি প্রদর্শন করে।
জমির রোপণের ধানের চারা নষ্ট করার বিষয়ে কৃষক রঞ্জু মিয়া বাদী হয়ে শনিবার দুপুরে ধুনট থানায় ৪ জনের নাম উল্লেখ করে একটি লিখত অভিযোগ দায়ের করেন।

ধুনট থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ শামীম হোসেন জানান, কৃষকের লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।