https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাSunday , 25 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার ধুনটে চার গ্রাম হেরোইনসহ যুবক গ্রেপ্তার, অটোভ্যান জব্দ

admin
October 25, 2026 6:53 pm
Link Copied!

‎এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার ধুনটে মাদকবিরোধী অভিযান চালিয়ে চার গ্রাম হেরোইনসহ বিপ্লব সরকার (২৬) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। এ সময় তাঁর ব্যবহৃত একটি তিন চাকার ব্যাটারিচালিত অটোভ্যান জব্দ করা হয়।

‎গত শনিবার (২৪ অক্টোবর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রাঙ্গামাটি গুচ্ছগ্রাম এলাকার মুরগির খামারের দক্ষিণ পাশে পাকা সড়ক থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

‎গ্রেপ্তার বিপ্লব সরকার উপজেলার এলাঙ্গী ইউনিয়নের রাঙ্গামাটি (দিদারপাড়া) গ্রামের রফিকুল ইসলাম সরকারের ছেলে।

‎পুলিশ সূত্রে জানা যায়, বিপ্লব সরকার দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে রাঙ্গামাটি পশ্চিমপাড়া গুচ্ছগ্রাম এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। পরে তাঁর দেহ তল্লাশি করে চার গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ সময় নীল ও হলুদ রঙের তিন চাকার একটি ব্যাটারিচালিত অটোভ্যান জব্দ করে পুলিশ।

‎এ ঘটনায় ধুনট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে। মামলার এফআইআর নম্বর ১৭, তারিখ ২৫ অক্টোবর ২০২৬। জিআর নম্বর ২০১।

‎ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুল ইসলাম জানান, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে রোববার সকালে তাঁকে বগুড়ার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

‎মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।