https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাThursday , 20 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার ধুনটে প্রবীণ মুরুব্বি জসীম উদ্দিন জসুর ইন্তেকাল

admin
August 20, 2026 4:38 pm
Link Copied!

এম.এ.রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার ধুনট উপজেলার চিকাশী ইউনিয়নের ছোট চিকাশী গ্রামের প্রবীণ মুরুব্বি, সমাজসেবী ও সর্বজনশ্রদ্ধেয় ব্যক্তি জসীম উদ্দিন আকন্দ জসু আর নেই। বৃহস্পতিবার (২০ আগস্ট ২০২৬) রাত আনুমানিক ২টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর।

জসীম উদ্দিন জসু দীর্ঘ জীবনে নিজ গ্রামসহ আশপাশের এলাকায় একজন সৎ, অভিজ্ঞ ও শ্রদ্ধেয় মুরুব্বি হিসেবে পরিচিত ছিলেন। সামাজিক বিভিন্ন বিষয়ে তাঁর বিচক্ষণ পরামর্শ, মানুষের বিপদে পাশে দাঁড়ানো এবং অভিভাবকসুলভ ভূমিকা স্থানীয়দের কাছে তাঁকে আলাদা মর্যাদায় অধিষ্ঠিত করেছিল। তাঁর মৃত্যুতে ছোট চিকাশীসহ আশপাশের এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।
বৃহস্পতিবার জোহরের নামাজের পর ছোট চিকাশী গ্রামের নিজ বাড়ির সামনে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এতে পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন, প্রতিবেশী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। জানাজা শেষে গ্রামের সামাজিক কবরস্থানে মরহুম জসীম উদ্দিন জসুর দাফন সম্পন্ন করা হয়।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ছয় ছেলে, চার মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে পরিবার-পরিজন ও এলাকাবাসীর মধ্যে শোকের আবহ বিরাজ করছে।

এদিকে প্রবীণ এই সমাজসেবীর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বগুড়া জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও ধুনট উপজেলা বিএনপির সভাপতি এবং ধুনট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব একেএম তৌহিদুল আলম মামুন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি আবুল মুনসুর পাশা, পৌর বিএনপির সভাপতি মো. আলিমুদ্দিন হারুন, সাধারণ সম্পাদক মো. মাহবুব হোসেন চঞ্চল, ধুনট উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক এম.এ. রাশেদ, চিকাশী ইউনিয়ন বিএনপির সভাপতি জহরুল ইসলাম, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, চিকাশী গ্রামের বিশিষ্ট সমাজসেবক ইয়াকুব আলী মন্ডল, চিকাশী ইউনিয়ন শ্রমিক দলের সাবেক সভাপতি আব্দুল করিম ও সাধারণ সম্পাদক বাচ্চু শেখ এবং ছোট চিকাশী গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী মো. লাবলুসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

শোকবার্তায় তাঁরা মরহুম জসীম উদ্দিন জসুর রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। মহান আল্লাহ যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং তাঁর পরিবারকে এই শোক সইবার শক্তি দান করেন- এমনটাই প্রত্যাশা করেছেন এলাকাবাসী।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।