https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাSaturday , 11 February 2023
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার ধুনটে বিএনপির পদযাত্রা অনুষ্ঠিত

admin
February 11, 2023 11:04 pm
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

বগুড়ার ধুনটে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চৌকিবাড়ি ও মথুরাপুর ইউনিয়ন বিএনপির যৌথ আয়োজনে,সরকারের সীমাহীন দূনীতি, অনিয়ম, গুম, খুন, হয়রানী মূলক মামলা, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি, নিরপেক্ষ সরকারের মাধ্যমে নির্বাচন,বেগম খালেদা জিয়া সহ সকল কারাবন্দিদের মুক্তির দাবিতে কর্মসূচি পালন করা হয়েছে।

শনিবার (১১ই ফেব্রুয়ারী) বিকালে মথুরাপুর ইউনিয়নের প্রধান প্রধান সড়কে এ পদযাত্রা কর্মসূচি পালন করা হয়।
পদযাত্রা শেষে, সাগাটিয়া বাজার এলাকায় বিক্ষোভ সমাবেশে বিএনপি নেতা আব্দুল হামিদের সভাপতিত্বে ও বিএনপি নেতা মাহফুজার রহমান শাহ আলীর সঞ্চালনায় পথযাত্রা ও বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধুনট উপজেলার বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য মাহবুবুর রহমান ফিরোজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এনামুল হক শাহীন।

এ সময় আরও উপস্থিত ছিলেন, বিএনপি নেতা জেল হোসেন ঠান্ডু,একে আজাদ দুলাল,লুৎফর রহমান,ওসমান গনী,সেচ্ছাসেবকদল নেতা মাহবুবুল হক রঞ্জু,আতিকুর রহমান শিতল,রাসেল মাহমুদ ,যুবদল নেতা বুলবুল আহমেদ রঞ্জু,মাসুদ রানা,এনামুল হক,জুয়েল রানা,ছাত্রদল নেতা আলম হাসান,একে মিনু,জাকির হোসেন সহ দুই ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং সর্বস্তরের জনগণ।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।