Dhaka ০৪:০৫ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ার ধুনটে বেড়েরবাড়ী ১৬ দলের ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন চেয়ারম্যান প্রার্থী দুলাল

বগুড়ার ধুনট উপজেলার নিমগাছী ইউনিয়নে উৎসবমুখর পরিবেশে ১৬ দলের অংশগ্রহণে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৫ নভেম্বর ২০২৬) বিকেলে ইউনিয়নের বেড়েরবাড়ী বালিকা দাখিল মাদ্রাসা মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
‎
‎টুর্নামেন্টের উদ্বোধন করেন নিমগাছী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও ইউনিয়ন যুবদলের নেতা মো. শাহাদাৎ হোসেন দুলাল।
‎
‎উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুলাল বলেন, খেলাধুলা তরুণ সমাজকে মাদক, সন্ত্রাস ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি খেলাধুলা যুবসমাজের মধ্যে শৃঙ্খলা, সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ গড়ে তোলে। তিনি এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।
‎
‎অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি এ কে এম মাকছুদুল হাসান মনি, নিমগাছী ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম বিবলু, ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. শাহাদাৎ হোসেন স্বপন, সাধারণ সম্পাদক মিষ্টার আলী, উপজেলা ওলামা দলের সাংগঠনিক সম্পাদক এইচ এম জাহিদ সরকার, ইউপি সদস্য ফেরদৌস আলম, বেড়েরবাড়ী গ্রামের আলহাজ্ব বাদশা পাইকার, ছানোয়ার হোসেন এবং ২ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি সাদিকুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
‎
‎স্থানীয় পর্যায়ে ফুটবলের প্রসার, তরুণ খেলোয়াড়দের প্রতিভা বিকাশ এবং যুবসমাজকে ক্রীড়ামুখী করে তুলতে এ টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজক ও উপস্থিত অতিথিরা।

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যদের তথ্য সংরক্ষণ করুন

লেখক পরিচিতি বিষয়ক তথ্য

জনপ্রিয় পোস্ট

বগুড়ায় যুবলীগ নেতার সঙ্গে আদালতে সাক্ষাৎ, বিএনপি থেকে বহিষ্কার বিএনপির নেতা মিজান

বগুড়ার ধুনটে বেড়েরবাড়ী ১৬ দলের ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন চেয়ারম্যান প্রার্থী দুলাল

আপডেটের সময় : ০৬:০৯:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬