https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাSaturday , 26 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার ধুনটে মসজিদ ভাঙচুরের ঘটনাস্থল পরিদর্শনে অতিরিক্ত পুলিশ সুপার শামস-ই-তাবরীজ

admin
September 26, 2026 8:52 pm
Link Copied!

এম, এ রাশেদ, স্টাফ রিপোর্টার
বগুড়ার ধুনট উপজেলায় মসজিদের জায়গা নিয়ে দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। সংঘর্ষের একপর্যায়ে একটি টিনের তৈরি মসজিদে ভাঙচুরের ঘটনা ঘটে। এ সময় মসজিদের মাইক, ফ্যানসহ বিভিন্ন সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেন বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (শেরপুর-ধুনট সার্কেল) শামস-ই-তাবরীজ।
ঘটনাস্থলে তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের অভিযোগ ও বক্তব্য শোনেন। একই সঙ্গে বিরোধকে কেন্দ্র করে নতুন করে কোনো সংঘর্ষ, হামলা বা অপ্রীতিকর পরিস্থিতিতে না জড়ানোর জন্য উভয় পক্ষের প্রতি আহ্বান জানান।

স্থানীয়দের উদ্দেশে অতিরিক্ত পুলিশ সুপার শামস-ই-তাবরীজ বলেন, মসজিদ মুসলমানদের ইবাদতের স্থান। এ নিয়ে কোনো ধরনের গণ্ডগোল বা ফ্যাসাদ করা উচিত নয়। সবাইকে শান্ত ও ধৈর্যশীল থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, স্থানীয়দের সমস্যাগুলো দ্রুত সমাধানের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।
তিনি আরও বলেন, এলাকার শান্তিশৃঙ্খলা বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কোনো পক্ষ আইন নিজের হাতে তুলে নিলে পরিস্থিতি আরও জটিল হতে পারে।

ঘটনাস্থল পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ধুনট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মীর আল মনসুর শোয়াইব, ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিকুল ইসলাম, ধুনট উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আপেল মাহমুদ, ধুনট উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক এম, এ রাশেদ, কালেরপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রাকিবুল হাসান কাজল, বিএনপি নেতা বাবু মন্ডল এবং উপজেলা জাসাসের সাবেক সভাপতি নূর নবী তালুকদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, মসজিদের জায়গা নিয়ে বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বেশ কিছুদিন ধরে উত্তেজনা চলছিল। এরই ধারাবাহিকতায় শনিবার দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। একপর্যায়ে মসজিদে ভাঙচুরের ঘটনা ঘটলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বিরোধের স্থায়ী সমাধান এবং ভবিষ্যতে সংঘর্ষ এড়াতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানানো হয়েছে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।