https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাFriday , 26 June 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কৃষি বার্তা
  11. খাগড়াছড়ি
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. খোলা কলাম
  15. গনমাধ্যাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার ধুনটে ১০ ইউনিয়নসহ সব ওয়ার্ড যুবদলের কমিটি বিলুপ্ত

admin
June 26, 2026 5:38 pm
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার ধুনট উপজেলা যুবদলের অধীন ১০টি ইউনিয়ন ও সব ওয়ার্ড যুবদলের কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
‎শুক্রবার (২৬ জুন ২০২৬) বিকেলে উপজেলা যুবদলের সভাপতি মোহাম্মদ আলী জন ও সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মধু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

‎বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ধুনট উপজেলার অধীনস্থ সব ইউনিয়ন ও ওয়ার্ড যুবদলের বিদ্যমান কমিটির মেয়াদ শেষ হওয়ায় সেগুলো বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল, শক্তিশালী ও বেগবান করতে শিগগিরই নতুন ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি গঠন করা হবে।

‎উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মধু বলেন, ইউনিয়ন ও ওয়ার্ড কমিটিগুলোর মেয়াদ শেষ হওয়ায় সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখা এবং তৃণমূল পর্যায়ে দলীয় কার্যক্রম আরও সুসংগঠিত করার লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি জানান, শিগগিরই ত্যাগী, সক্রিয় ও পরীক্ষিত নেতাকর্মীদের মূল্যায়নের ভিত্তিতে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে নতুন কমিটি গঠন করা হবে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।