https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাSaturday , 27 June 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কৃষি বার্তা
  11. খাগড়াছড়ি
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. খোলা কলাম
  15. গনমাধ্যাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার শেরপুর সাহিত্য চক্রের ৬৪৭তম পাক্ষিক অধিবেশন অনুষ্ঠিত

admin
June 27, 2026 10:03 am
Link Copied!

শেরপুর (বগুড়া) প্রতিনিধি:
২৬ জুন ২০২৬: শেরপুর সাহিত্য চক্রের ৬৪৭তম পাক্ষিক অধিবেশন শুক্রবার (২৬ জুন) বিকেল ৩টা ৩০ মিনিটে শেরপুর টাউন ক্লাব পাবলিক লাইব্রেরী মহিলা অনার্স কলেজে অনুষ্ঠিত হয়েছে।

সংগঠনটির সভাপতি সুলতান মাহমুদ রনি-এর সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মূল্যবান বক্তব্য প্রদান করেন সংগঠনটির সভাপতিমণ্ডলীর সদস্য প্রফেসর ড. বেলাল হোসেন।

অধিবেশনের শুরুতে সদ্য প্রয়াত কবি, সংগঠক ও সম্পাদক জয়ন্ত দেব-এর আত্মার শান্তি কামনা করে উপস্থিত সবাই দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন।
এ সময় স্বরচিত লেখা পাঠ করেন মো. আজিজুল হক, আ. সামাদ, জীবন সাহা, মো. আরিফুল ইসলাম, মীর এনামুল, মো. আব্দুল বারী, বি. এম. হাফিজুর রহমান, সুশীল চন্দ্র পাল, ইফতেখার আলম ফরহাদ, ফেরদৌস জামান, সরোয়ার হোসেন রাসেল, সুমন মোহন্ত, শিমন রহমান এবং মো. নূর রাব্বিজা (বাপ্পি)। এছাড়া কাব্যগীতি পরিবেশন করেন এম. আর. জামান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মো. গোলাম রসুল, মো. আমিনুল ইসলাম, সাকিল মাহমুদ, মু. সাইফুল ইসলাম, কবির সাগর, সুতপা পাল, রঞ্জিত কুমার ও আব্দুল করিম।

লেখাগুলোর সমালোচনার দায়িত্ব পালন করেন মো. গোলাম রসুল ও ইফতেখার আলম ফরহাদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শেরপুর সাহিত্য চক্রের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।