https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাTuesday , 13 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার ধুনটে ১৬ অক্টোবর নিমগাছী ও চিকাশী ইউনিয়ন যুবদলের সম্মেলন সফল করতে আলোচনা সভা

admin
October 13, 2026 10:47 pm
Link Copied!

‎
‎এম.এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার ধুনট উপজেলায় আগামী ১৬ অক্টোবর নিমগাছী ও চিকাশী ইউনিয়ন যুবদলের সম্মেলন সফল করার লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনকে সুশৃঙ্খল, উৎসবমুখর ও সফল করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয় সভায়।
‎
‎মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেল ৫টার দিকে উপজেলার সোনাহাটা ডিগ্রি কলেজ চত্বরে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
‎
‎ধুনট উপজেলা যুবদলের সভাপতি মোহাম্মদ আলী জনের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মধু।
‎
‎সভায় বক্তব্য দেন উপজেলা যুবদলের সিনিয়র সহসভাপতি আবু মুসা, সহ-সভাপতি বুলবুল আহমেদ মিঠু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুজ্জামান নোমান যুগ্ম সাধারণ রফিকুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক মনিবুর রহমান দপ্তর সম্পাদক সালমান সাদিক বাঁধন।
‎
‎আলোচনা সভায় আগামী ১৬ অক্টোবরের সম্মেলন সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। এ সময় সম্মেলনকে ঘিরে সাংগঠনিক কার্যক্রম জোরদার করা এবং তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
‎
‎সভায় উপস্থিত উপজেলার যুবদল ও নিমাগাছী ও চিকাশী ইউনিয়নের সর্বস্তরের যুবদলের নেতাকর্মীরা সম্মেলন সফল করতে পারস্পরিক সমন্বয়, শৃঙ্খলা ও ঐক্য বজায় রেখে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
‎

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।